বাংলাদেশ

মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে

  • 4:35 am - August 16, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার
তাদের ‘নো টু ল্যান্ড’ নোটিশ দিয়ে বিমানবন্দরেই আটকে রাখা হয়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ আগষ্ট- মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৮ জন বাংলাদেশিকে আটক করে দেশটিতে প্রবেশে বাধা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে কুয়ালালামপুরে পৌঁছালেও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

মালয়েশীয় বার্তাসংস্থা বার্নামার এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (১৫ আগস্ট) রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত বিমানবন্দরের প্রথম টার্মিনালে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) বিশেষ অভিযান চালায়। এ সময় মোট ১৮১ জন যাত্রীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৯৮ জন বাংলাদেশি বৈধ কাগজপত্র, ভ্রমণ-সংক্রান্ত প্রয়োজনীয় প্রমাণ এবং প্রবেশের শর্ত পূরণে ব্যর্থ হন। পরে তাদের ‘নো টু ল্যান্ড’ নোটিশ দিয়ে বিমানবন্দরেই আটকে রাখা হয়।

একেপিএসের বিবৃতিতে জানানো হয়, আটক ব্যক্তিরা ঢাকা থেকে ভোরের একটি ফ্লাইটে পৌঁছান। সংস্থাটির ধারণা, দিনের বেলায় কঠোর নিরাপত্তা ও নথি যাচাই এড়ানোর উদ্দেশ্যে তারা এমন সময় বেছে নিয়েছিলেন। কর্মকর্তারা জানান, ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিটের অভাব এবং পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ না দেওয়াই প্রবেশে বাধার মূল কারণ।

সংস্থাটির মতে, এরা পর্যটন ভিসা নিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করে অবৈধভাবে কাজ ও দীর্ঘসময় থাকার পরিকল্পনা করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে, যা ভবিষ্যতেও চলবে বলে সতর্ক করেছে একেপিএস।

এ ঘটনার পর ঢাকায় মালয়েশিয়ার ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। নিয়ম মেনে প্রয়োজনীয় নথি প্রস্তুত না করায় ভ্রমণকারীদের ভোগান্তি বাড়ছে বলে পর্যবেক্ষকদের মত।

এই শাখার আরও খবর

উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করে নোবেল পেলেন হালজেন

জ্যোতির্বিজ্ঞানে নতুন এক ধারার ভিত্তি তৈরির স্বীকৃতি হিসেবে পদার্থবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেওয়া মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। দক্ষিণ মেরুর বরফ ব্যবহার…

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ উপদেষ্টা জাহেদের, শুনছে না বিক্রেতারা

নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) নজরদারি বাড়ানো এবং আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ…

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au