বিশ্ব

ইন্দোনেশিয়ার সুলাওয়েসিতে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২৯

  • 7:04 pm - August 17, 2025
  • পঠিত হয়েছে:১৬৮ বার
ভূমিকম্প মাপা যন্ত্রের প্রতিকী ছবি।

মেলবোর্ন, ১৭ আগষ্ট- ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। রবিবার (১৭ আগস্ট) ভোরে ভূমিকম্পটি আঘাত হানে বলে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) জানিয়েছে।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর প্রভাবে সুলাওয়েসির পোসো রিজেন্সি ও আশপাশের এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। এতে অন্তত ২৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের অনেকেই ভোরের ওই সময় ঘর থেকে আতঙ্কে বের হয়ে আসেন। কিছু বাড়িঘর ও স্থাপনায় ফাটল দেখা গেছে বলেও জানা গেছে। জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ভূকম্পনীয় অঞ্চল বা “রিং অব ফায়ার”-এ অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়।

এর আগে ২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসিতেই ৬.২ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয় এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছিল। এবারের ভূমিকম্পে এত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না মিললেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ।

এই শাখার আরও খবর

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করে নোবেল পেলেন হালজেন

জ্যোতির্বিজ্ঞানে নতুন এক ধারার ভিত্তি তৈরির স্বীকৃতি হিসেবে পদার্থবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেওয়া মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। দক্ষিণ মেরুর বরফ ব্যবহার…

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au