বাংলাদেশ

দেখামাত্র গুলির নির্দেশ: বার্তা ফাঁসকারী কনস্টেবল গ্রেপ্তার

  • 5:27 pm - August 18, 2025
  • পঠিত হয়েছে:১৯৩ বার
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) লোগো। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ আগষ্ট- চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে দেওয়া নির্দেশনার গোপন বার্তা ফাঁসের অভিযোগে অমি দাশ নামে এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৮ আগস্ট) দিবাগত রাতে সিএমপির খুলশী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে।

অমি দাশ সিএমপির টেলিকম ইউনিটের সদস্য এবং প্রেষণে খুলশী থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। বাবার নাম রাজিব দাশ। বিষয়টি সিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ঘটনার সূত্রপাত ১১ আগস্ট রাতের দিকে। সল্টগোলা ক্রসিং ইশান মিস্ত্রি হাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ সেখানে পৌঁছে। তখন বিক্ষোভকারীদের হামলায় বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ গুরুতর আহত হন। এর পরদিন রাতে কমিশনার হাসিব আজিজ ওয়্যারলেসে সব সদস্যকে কঠোর নির্দেশ দেন।

তার নির্দেশনায় বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের আগে যে প্রাধিকার ছিল, সেই অনুযায়ী থানার মোবাইল ও পেট্রোল পার্টি, ডিবি টিমসহ সব ফোর্স আগ্নেয়াস্ত্র ও লাইভ অ্যামুনিশন নিয়ে মাঠে নামবে। শুধুমাত্র রাবার বুলেটে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না জানিয়ে তিনি বলেন, “কোনো মোবাইল বা পেট্রোল পার্টির সামনে যদি অস্ত্র তোলা হয়—যেটা ধারালো বা আগ্নেয়াস্ত্র যাই হোক না কেন—দেখামাত্র গুলি চালাতে হবে। এতে কোনো সন্দেহ নেই।”

তিনি আরও যোগ করেন, আত্মরক্ষার অধিকার দণ্ডবিধির ৯৬ থেকে ১০৬ ধারা অনুযায়ী পুলিশের রয়েছে। তাই পুলিশের কোনো টহল টিম যেন অস্ত্র ছাড়া বা সুরক্ষা সরঞ্জাম ছাড়া মাঠে না নামে। কমিশনারের এই নির্দেশই ওয়াকিটকির মাধ্যমে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

বার্তাটি বাইরে চলে যাওয়ায় বিপাকে পড়ে সিএমপি। গোপনীয় নির্দেশ ফাঁস হওয়ায় একাধিক তদন্ত দল কাজ শুরু করে এবং অবশেষে কনস্টেবল অমি দাশকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়।

এই শাখার আরও খবর

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

ডেঙ্গুর থাবায় বিপর্যস্ত দেশ, এখন কী করবে সরকার?

দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে মঙ্গলবার (৬ অক্টোবর)। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬…

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ উপদেষ্টা জাহেদের, শুনছে না বিক্রেতারা

নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) নজরদারি বাড়ানো এবং আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au