বিশ্ব

দাবানলে পুড়ছে আরবের পাঁচ দেশ

  • 4:52 pm - August 22, 2025
  • পঠিত হয়েছে:২৩২ বার
দাবানলে শত শত হেক্টর জমি ধ্বংস হয়েছে, ছয়টি গ্রামের চারণভূমি ও তৃণভূমি পুড়ে গেছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ আগষ্ট- তীব্র তাপপ্রবাহের মধ্যে আরব বিশ্বের পাঁচ দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে বনভূমি ও কৃষিজমি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে, বুধবার পর্যন্ত এসব দেশে আগুন জ্বলতে দেখা গেছে।

ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান প্রদেশের হালাবজা জেলায় রোববার সন্ধ্যায় দাবানল শুরু হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, শত শত হেক্টর জমি ধ্বংস হয়েছে, ছয়টি গ্রামের চারণভূমি ও তৃণভূমি পুড়ে গেছে। বহু পশুপাখি মারা গেছে, পালিয়ে যেতে হয়েছে মৌমাছি পালনকারী ও পশুপালকদের।

সিভিল ডিফেন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবেদিন আব্দুলরহমান বলেন, শক্তিশালী বাতাসের কারণে দমকলকর্মীরা আগুন নেভাতে হিমশিম খেয়েছেন। এ ঘটনায় ৫ হাজার দুনাম (প্রায় ১ হাজার ২৩৫ একর) জমি পুড়ে গেছে এবং দুজন গ্রামবাসী নিহত হয়েছেন। গভর্নর নুখশা নাসিহ জানিয়েছেন, সরঞ্জাম সংকট ও প্রতিকূল আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হয়েছে।

আলজেরিয়ার সিভিল ডিফেন্স বুধবার জানায়, দেশটির বিভিন্ন প্রদেশে ১৮টি দাবানল ছড়িয়ে পড়েছে, এর মধ্যে ১০টি নিয়ন্ত্রণে আনা হলেও ৪টি এখনো জ্বলছে। সাম্প্রতিক বছরগুলোর মতো ভয়াবহ না হলেও দাবানল দমনে সরকার ১৫টি অগ্নিনির্বাপণ বিমান ও হেলিকপ্টার মোতায়েন করেছে। অক্টোবর পর্যন্ত বনে ক্যাম্পিং ও বারবিকিউ নিষিদ্ধ করা হয়েছে।

লেবাননে গত ২৪ ঘণ্টায় ১০২টি দাবানলের খবর পাওয়া গেছে, যার মধ্যে ৭৪টি বনভূমি, ফলের গাছ, তৃণভূমি ও আবর্জনার স্তূপে ছড়িয়ে পড়ে। সিরিয়ার লাতাকিয়া প্রদেশের সালমা শহরের কাছে একটি বনের আগুন নেভানো হয়েছে। তবে তীব্র গরমের কারণে গত সপ্তাহেই দেশটির চারটি প্রদেশে ১০টি দাবানল ছড়িয়ে পড়েছিল।

মরক্কোর তেতুয়ান প্রদেশে সোমবার দাবানল দেখা দেয়। স্থানীয় গণমাধ্যম জানায়, আগুন কৃষিজমিতেও ছড়িয়ে পড়ে, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪ সালে মরক্কোতে ৩৮২টি দাবানলে প্রায় ৮৭৪ হেক্টর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় ৮২ শতাংশ কম।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করে নোবেল পেলেন হালজেন

জ্যোতির্বিজ্ঞানে নতুন এক ধারার ভিত্তি তৈরির স্বীকৃতি হিসেবে পদার্থবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেওয়া মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। দক্ষিণ মেরুর বরফ ব্যবহার…

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au