বিশ্ব

ভারতের রাজস্থানে জুরাসিক যুগের বিরল জীবাশ্ম আবিষ্কার

  • 6:09 am - August 27, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার
জীবাশ্মটির দৈর্ঘ্য দেড় থেকে দুই মিটার এবং বয়স ২০ কোটি বছরেরও বেশি বলে ধারণা করা হচ্ছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ আগষ্ট- ভারতের রাজস্থানের জয়সালমির জেলায় জুরাসিক যুগের এক বিরল জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। গবেষকেরা জানিয়েছেন, এটি ফাইটোসরের জীবাশ্ম, যা আধা-জলজ সরীসৃপ এবং দেখতে অনেকটা কুমিরের মতো ছিল। জীবাশ্মটির দৈর্ঘ্য দেড় থেকে দুই মিটার এবং বয়স ২০ কোটি বছরেরও বেশি বলে ধারণা করা হচ্ছে।

রাজ্যের পানিবিভাগের জ্যেষ্ঠ পানিবিদ ড. নারায়ণদাস ইঙ্কিয়া ও তাঁর দল জয়সালমিরের মেঘা গ্রামে জীবাশ্মটি খুঁজে পান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ড. ইঙ্কিয়া বলেন, এই এলাকায় আরও বহু জীবাশ্ম লুকিয়ে থাকতে পারে, যা বিবর্তনের ইতিহাস বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূত্র দেবে। একইসঙ্গে এটি ভবিষ্যতে ফসিল ট্যুরিজমের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত হতে পারে।

ভূবিজ্ঞানী সি.পি. রাজেন্দ্রন জানান, ফাইটোসরেরা নদী ও স্থল উভয় জায়গায় বাস করত এবং সময়ের বিবর্তনে এ প্রজাতিই আজকের কুমিরে রূপ নেয়। স্থানীয় কিছু মানুষ গত সপ্তাহে একটি লেক খননের সময় কঙ্কালের মতো গঠন দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানান। এরপর গবেষকেরা খনন চালিয়ে জীবাশ্মের পাশাপাশি একটি জীবাশ্মিত ডিম উদ্ধার করেন, যা সম্ভবত সরীসৃপটিরই।

গবেষণার নেতৃত্ব দেওয়া জীবাশ্মবিদ ভি.এস. পারিহার ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে জানান, এই জীবাশ্মটি একটি মাঝারি আকারের ফাইটোসরের, যা নদীর ধারে বাস করত এবং মূলত মাছ খেয়ে জীবনধারণ করত। তিনি বলেন, এটি বিশ্বে বিরল আবিষ্কার, কারণ এত বড় ও সম্পূর্ণ ফাইটোসরের জীবাশ্ম অন্যত্র খুব কমই পাওয়া গেছে।

জয়সালমির অঞ্চলের লাথি ভূতাত্ত্বিক গঠনকে জুরাসিক যুগে ডাইনোসরের অভয়ারণ্য হিসেবে ধরা হয়। এখান থেকেই অতীতে বহু গুরুত্বপূর্ণ জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। ২০২৩ সালে ড. ইঙ্কিয়া একটি ডাইনোসরের জীবাশ্মিত ডিম খুঁজে পান। ২০১৮ সালে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার গবেষকেরা এখান থেকে বিশ্বের সবচেয়ে প্রাচীন তৃণভোজী ডাইনোসরের জীবাশ্ম উন্মোচন করেছিলেন।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করে নোবেল পেলেন হালজেন

জ্যোতির্বিজ্ঞানে নতুন এক ধারার ভিত্তি তৈরির স্বীকৃতি হিসেবে পদার্থবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেওয়া মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। দক্ষিণ মেরুর বরফ ব্যবহার…

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au