বাংলাদেশ

‘মঞ্চ ৭১’র অনুষ্ঠানে ‘মবের’ হানা: লতিফ সিদ্দিকীসহ সবাইকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

  • 7:35 pm - August 28, 2025
  • পঠিত হয়েছে:৬৯ বার
পুলিশ হেফাজতে লতিফ সিদ্দিকী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ আগষ্ট- ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গোলটেবিল বৈঠকে ‘মবের হানায়’ অবরুদ্ধ হওয়ার পর সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন)সহ সবাইকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে তাঁদের ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) নাসিরুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরের দিকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে একদল ব্যক্তি ডিআরইউতে প্রবেশ করে বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখে। পরে তাঁরা তাঁদের পুলিশের হাতে সোপর্দ করে।

মবের হানায় পণ্ড হয় অনুষ্ঠান। ছবিঃ সংগৃহীত

এর আগে সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের, তবে তিনি আসেননি। সকাল ১০টার পরিবর্তে আলোচনা শুরু হয় বেলা ১১টার দিকে।

প্রথম বক্তা হিসেবে বক্তব্য দেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান। তিনি বলেন, দেশের সংবিধানকে ছুড়ে ফেলার চেষ্টা চলছে এবং এর পেছনে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভূমিকা রয়েছে। তাঁর দাবি, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হচ্ছে।

তাঁর বক্তব্য শেষ হওয়ার পর মিছিলসহ একদল ব্যক্তি মিলনায়তনে প্রবেশ করে। তাঁরা স্লোগান দিতে শুরু করেন— “জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”, “লীগ ধর, জেলে ভর”, “জুলাইয়ের যোদ্ধারা এক হও লড়াই করো”। একপর্যায়ে গোলটেবিল বৈঠকের ব্যানার ছিঁড়ে অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে রাখেন।

দুপুর সোয়া ১২টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ধারীরা লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমানসহ অন্তত ১৫ জনকে পুলিশের হাতে তুলে দেন। এরপর তাঁদের পুলিশ ভ্যানে করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাংলাদেশের রাজধানীতে অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে। ছবিঃ সংগৃহীত

ঘটনার পর লতিফ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, “আমি জানতাম না এখানে কোনো সমস্যা হবে। আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। দাওয়াত পেয়েই এসেছিলাম।”

অন্যদিকে আল আমিন রাসেল নামের এক ব্যক্তি, যিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেন, বলেন, “এখানে পতিত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে ষড়যন্ত্র করছিল। আমরা সেটা মেনে নিতে পারি না।”

আলোচনায় উপস্থিত ছিলেন সাবেক সচিব আবু আলম শহীদ খান, মঞ্চ ৭১–এর সমন্বয়ক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদসহ অনেকে।

 

এই শাখার আরও খবর

নতুন ধরনের নক্ষত্র আবিষ্কার, নেতৃত্বে ভারতীয় বিজ্ঞানী

মেলবোর্ন, ২০ আগষ্ট: মহাকাশের গভীরে পরতে পরতে রহস্য। তার পর্দা উন্মোচনের জন্য পৃথিবী থেকে টেলিস্কোপে চোখ পেতে বসে আছেন বিজ্ঞানীরা। সম্প্রতি তেমনই এক রহস্য উন্মোচন করেছে…

তিন মাসেও কাটেনি জ্বালানি সংকট, সমাধানে ধীরগতি

মেলবোর্ন, ২০ আগষ্ট: সরকারের প্রথম ছয় মাসের মধ্যে তিন মাস পার হয়েছে জ্বালানিসংকট মোকাবিলায়। সরকার গঠনের মাত্র ১০ দিনের মাথায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় মার্চ-এপ্রিল…

১৩৯ বছরের ইতিহাস বদলে দেওয়ার হাতছানি বাংলাদেশের সামনে

মেলবোর্ন, ২০ আগষ্ট: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয় তো দূরের কথা, সেখানে অস্ট্রেলিয়াকে হারানোই একসময় বাংলাদেশের ক্রিকেটের জন্য ছিল প্রায় অসম্ভব স্বপ্ন। অথচ সেই অসম্ভবকে…

ঢাকায় হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় অপহৃত চিকিৎসক উদ্ধার

মেলবোর্ন, ২০ আগষ্ট: ঢাকার পূর্বাচল থেকে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় অপহৃত এক চিকিৎসককে উদ্ধার করেছে রাজউক আনসার বাহিনীর সদস্যরা। বুধবার (১৯ আগস্ট) রাতে পূর্বাচলের ১৯…

সংবাদ সম্মেলনে প্রশ্ন করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নতুন মামলা

মেলবোর্ন, ২০ আগষ্ট: সংবাদ সম্মেলনে প্রশ্ন করার ঘটনায় তিন সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নতুন মামলা করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক…

দিল্লি বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্ট আল-কায়েদার শাখার বাংলাদেশে সেল গঠনের চেষ্টা

মেলবোর্ন, ২০ আগষ্ট: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশভিত্তিক শাখা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au