বিশ্ব

ইয়েমেনের রাজধানীতে ইসরায়েলের আবারও হামলা

  • 7:48 am - August 29, 2025
  • পঠিত হয়েছে:৭২ বার
সানার আকাশে ভারী বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ আগষ্ট- ইয়েমেনের রাজধানী সানায় নতুন করে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সানার আকাশে বিস্ফোরণের পরপরই একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সানার আত্তান পাহাড়ে অন্তত ১০টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই পাহাড়টি শহরাঞ্চল ও গ্রামীণ এলাকাকে বিভক্ত করেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, তাদের যুদ্ধবিমান ইয়েমেনে বোমাবর্ষণ করেছে। তবে কোন এলাকায় হামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন, সানার আকাশে ভারী বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক বাসিন্দা নিরাপত্তার জন্য ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। ঠিক কত মানুষ হতাহত হয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতি সংহতি জানিয়ে দীর্ঘদিন ধরে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। প্রায়ই তারা ইসরায়েলের দিকে ড্রোন ও মিসাইল ছুড়ে থাকে। বৃহস্পতিবারও অন্তত দুটি ড্রোন পাঠিয়েছিল হুতিরা, যা ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

হুতিদের এই ড্রোন হামলার কিছুক্ষণ পরই ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলার খবর পাওয়া যায়। আন্তর্জাতিক মহল মনে করছে, গাজা ইস্যুতে হুতিদের অবস্থান ও ইসরায়েলবিরোধী পদক্ষেপের প্রতিক্রিয়ায় সানায় এ হামলা চালানো হয়েছে।

সূত্র: আলজাজিরা

এই শাখার আরও খবর

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au