বিশ্ব

যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে আরও এস-৪০০ কিনছে ভারত

  • 3:10 am - September 04, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
সামরিক কুচকাওয়াজে প্রদর্শিত হচ্ছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রব্যবস্থা। ছবি: সংগৃহীত

 মেলবোর্ন ৪ সেপ্টেম্বর– ভারতকে অতিরিক্ত এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রব্যবস্থা সরবরাহের বিষয়ে রাশিয়া ও ভারতের মধ্যে নতুন করে আলোচনা চলছে। রাশিয়ার সামরিক রপ্তানি বিভাগের প্রধান দিমিত্রি শুগায়েভ জানিয়েছেন, বর্তমানে ভারতের হাতে কয়েকটি এস-৪০০ রয়েছে, তবে সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ আছে এবং নতুন সরবরাহ নিয়েও আলোচনা এগোচ্ছে।

২০১৮ সালে নয়াদিল্লি ও মস্কোর মধ্যে ৫৫০ কোটি ডলারের চুক্তি হয়, যার অধীনে ভারতকে পাঁচটি এস-৪০০ ব্যবস্থা দেওয়ার কথা। ইতোমধ্যে তিনটি ব্যবস্থা সরবরাহ করেছে রাশিয়া, আর বাকি দুটি ২০২৬ ও ২০২৭ সালে হাতে পাওয়ার কথা রয়েছে।

সম্প্রতি চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিপক্ষীয় বৈঠক করেন। সেখানে তাঁরা একে অপরকে “প্রিয় বন্ধু” বলে সম্বোধন করেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ভারত রাশিয়া থেকে জ্বালানি ও অস্ত্র কেনা বন্ধ করেনি, আর এই অবস্থানকে মস্কো বিশেষ গুরুত্ব দিচ্ছে।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২০–২০২৪ সময়ে ভারতের অস্ত্র আমদানির ৩৬% এসেছে রাশিয়া থেকে, ৩৩% ফ্রান্স থেকে এবং ১৩% ইসরায়েল থেকে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ভাইরাল ছবি নিয়ে তোলপাড়

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংরক্ষিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ভাস্কর্যের মাথার অংশে জুতার মালা ঝোলানো…

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করে নোবেল পেলেন হালজেন

জ্যোতির্বিজ্ঞানে নতুন এক ধারার ভিত্তি তৈরির স্বীকৃতি হিসেবে পদার্থবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেওয়া মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। দক্ষিণ মেরুর বরফ ব্যবহার…

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au