বাংলাদেশ

সর্বকালের সেরা একাদশে সাকিব আল হাসান

  • 4:28 am - September 08, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ সেপ্টেম্বর– লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। তারকা অলরাউন্ডারকে ছাড়া এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। দলে না থাকলেও এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হওয়ার আগে সাকিবকে স্মরণ করিয়ে দিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

এশিয়া কাপের সর্বকালের সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকইনফো। যেখানে আছেন সাকিব। সাবেক অধিনায়ক ছাড়া এশিয়া কাপের সর্বকালের সেরা একাদশে বাংলাদেশের আর কোনো ক্রিকেটারের জায়গা হয়নি।

একাদশে ভারত থেকে সর্বোচ্চ চার ক্রিকেটার জায়গা পেয়েছেন সেরা একাদশে। নেতৃত্বে থাকছেন মহেন্দ্র সিং ধোনি। বাকি তিনজন হলেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও জসপ্রীত বুমরা। দ্বিতীয় সর্বোচ্চ তিনজন আছেন শ্রীলঙ্কার–সনাৎ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে ও লাসিথ মালিঙ্গা।

পাকিস্তান থেকে জায়গা পেয়েছেন শহীদ আফ্রিদি ও উমর গুল। বাংলাদেশের মতো আফগানিস্তান থেকেও একজন ক্রিকেটার এশিয়া কাপের সেরা একাদশে আছেন। তিনি রশিদ খান।

ইএসপিএনক্রিকইনফোর সর্বকালের সেরা এশিয়া কাপ একাদশ: মাহেলা জয়াবর্ধনে, সনাৎ জয়সুরিয়া, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক ও অধিনায়ক), সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জসপ্রীত বুমরা ও লাসিথ মালিঙ্গা।

এই শাখার আরও খবর

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ভাইরাল ছবি নিয়ে তোলপাড়

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংরক্ষিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ভাস্কর্যের মাথার অংশে জুতার মালা ঝোলানো…

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au