বিশ্ব

বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক গুলিতে নিহত

  • 2:16 pm - September 11, 2025
  • পঠিত হয়েছে:১৬২ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১১ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ডানপন্থী কর্মী ও রাজনৈতিক ভাষ্যকার চার্লি কার্ক। তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। বুধবার স্থানীয় সময় এ ঘটনা ঘটে।

ইউটাহ অঙ্গরাজ্যের গভর্নর স্পেনসার কক্স এক সংবাদ সম্মেলনে ঘটনাটিকে “রাজনৈতিক হত্যাকাণ্ড” বলে অভিহিত করেছেন। তিনি জানান, পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছিল, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। পরে জানা যায়, ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে।

ইউটাহ জননিরাপত্তা বিভাগের কমিশনার বো ম্যাসন বলেন, ঘটনার পরপরই ব্যাপক অনুসন্ধান চালানো হলেও হামলাকারী এখনো “পলাতক” রয়েছে।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল এক বিবৃতিতে জানান, একজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেন,
“আমাদের তদন্ত চলছে এবং স্বচ্ছতার স্বার্থে আমরা বিভিন্ন তথ্য প্রকাশ অব্যাহত রাখব।”

বুধবার সন্ধ্যা পর্যন্ত, ঘটনার প্রায় ছয় ঘণ্টা পরও কোনো সন্দেহভাজনকে চূড়ান্তভাবে শনাক্ত করা যায়নি। কর্তৃপক্ষ জানায়, হামলাকারীকে গ্রেপ্তারে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

 

এই শাখার আরও খবর

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ভাইরাল ছবি নিয়ে তোলপাড়

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংরক্ষিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ভাস্কর্যের মাথার অংশে জুতার মালা ঝোলানো…

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au