বিশ্ব

লন্ডনে আ. লীগ কর্মীদের তোপের মুখে তথ্য উপদেষ্টা, গাড়িতে ডিম নিক্ষেপ

  • 7:37 am - September 13, 2025
  • পঠিত হয়েছে:১৬৭ বার
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা চালান আওয়ামী লীগের নেতা–কর্মীরা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ সেপ্টেম্বর- লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনার শেষে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা চালান আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনার শেষে এ ঘটনা ঘটে। লন্ডনের কেন্দ্রস্থলের ব্লুমসবারি এলাকায় সোয়াস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বাংলাদেশ হাইকমিশনের কালো রঙের বিএমডব্লিউ গাড়ি বের হলে আওয়ামী লীগের কর্মীরা গাড়ির ওপর ডিম ছুড়তে শুরু করেন। এ সময় কয়েকজন গাড়ির সামনে শুয়ে পড়ারও চেষ্টা করেন। তবে পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের দাবি, ওই গাড়িতে মাহফুজ আলম ছিলেন না। প্রেস মিনিস্টার আকবর হোসেন প্রথম আলোকে বলেন, “আওয়ামী লীগের কর্মীরা ধারণা করেছিলেন মাহফুজ আলম এই গাড়িতেই আছেন। কিন্তু তিনি অন্য একটি গাড়িতে ভিন্ন পথে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন।”

ঘটনার পর বাংলাদেশ হাইকমিশনে ‘জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “আজ আমি আওয়ামী লীগের আক্রমণের খুব কাছাকাছি চলে গিয়েছিলাম।”

সোয়াস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের রাস্তায় ঘটে যাওয়া এই হামলার চেষ্টার ঘটনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশের সতর্ক উপস্থিতির কারণে বড় ধরনের সংঘর্ষে রূপ না নিলেও ঘটনাটি নিয়ে নানা আলোচনার জন্ম দিয়েছে।

সুত্রঃ প্রথম আলো

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au