বিশ্ব

রুশ ড্রোন অনুপ্রবেশে ন্যাটোর নতুন অভিযান ‘ইস্টার্ন সেনট্রি’

  • 3:29 pm - September 13, 2025
  • পঠিত হয়েছে:১৬০ বার
ন্যাটো মহাসচিব মার্ক রুটে ও সর্বোচ্চ সামরিক কমান্ডার মার্কিন জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৩ সেপ্টেম্বর- পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার একটি ড্রোন প্রবেশের পর ইউরোপের পূর্ব প্রান্তে প্রতিরক্ষা জোরদারে নতুন অভিযান শুরু করছে ন্যাটো। শুক্রবার এ তথ্য জানান জোটের মহাসচিব মার্ক রুটে।

রুটে বলেন, ‘ইস্টার্ন সেনট্রি’ নামের এই অভিযানে ডেনমার্ক, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি এবং আরও কয়েকটি দেশ অংশ নেবে। শিগগিরই শুরু হওয়া এই অভিযানের মাধ্যমে ন্যাটোর প্রতিরক্ষা অবস্থান আরও নমনীয় ও শক্তিশালী হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “রাশিয়ার ড্রোন অনুপ্রবেশ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পূর্ব সীমান্তে রাশিয়ার বেপরোয়া কার্যকলাপ এখন ঘন ঘন ঘটছে, যা বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য।”

ন্যাটোর সর্বোচ্চ সামরিক কমান্ডার মার্কিন জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ জানান, এই অভিযানে থাকবে দ্রুত প্রতিক্রিয়ার কৌশল, সমন্বিত আকাশ ও স্থল প্রতিরক্ষা ব্যবস্থা এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাড়তি গোয়েন্দা তথ্য আদান-প্রদান।
তিনি আরও বলেন, “আমাদের মূল মনোযোগ এখন পোল্যান্ডে। তবে একজন মিত্র আক্রান্ত মানেই সবাই আক্রান্ত। ন্যাটো তার প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষা করবে।”পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক রুশ ড্রোন অনুপ্রবেশকে সরাসরি ‘আক্রমণ’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “এটি ভুলবশত ঘটেনি। আমরা জানি, এটি ইচ্ছাকৃত।”
যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, ঘটনাটি হয়তো দুর্ঘটনাবশত ঘটেছে। তিনি বলেন, “হতে পারে এটি একটি ভুল, তবে যেভাবেই ঘটুক, বিষয়টি উদ্বেগজনক।”

টাস্ক সামাজিক মাধ্যমে লেখেন, “আমরাও চাইতাম যে এটি ভুল হোক, কিন্তু তা নয়।”

পোল্যান্ডের প্রেসিডেন্ট কার্যালয়ের আন্তর্জাতিক নীতি বিভাগের প্রধান মার্সিন প্রিজদাজ জানান, বুধবার রাশিয়া অন্তত ২১টি ড্রোন ছেড়েছিল বলে ধারণা রয়েছে। সবগুলো শনাক্ত করা সম্ভব হয়নি, তবে অন্তত ১৯টি ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে।
মোট ১৬টি ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে, যা শত শত বর্গমাইল জুড়ে ছড়িয়ে আছে। অধিকাংশ ড্রোন বেলারুশ সীমান্ত দিয়ে প্রবেশ করেছে বলে জানা গেছে।

রুটে বলেন, “রাশিয়ার কর্মকাণ্ড ইচ্ছাকৃত হোক বা না হোক, তারা ন্যাটোর আকাশসীমা লঙ্ঘন করেছে। তাই আমাদের সংকল্প ও প্রতিরক্ষা সক্ষমতা স্পষ্টভাবে জানাতে হবে। আর ইস্টার্ন সেনট্রি অভিযানের লক্ষ্য সেটিই।”

 

এই শাখার আরও খবর

বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর: ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ…

রোহিঙ্গা সংকট পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

মেলবোর্ন, ২০ আগষ্ট- রোহিঙ্গা সংকট বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, রোহিঙ্গা…

কলকাতার হোটেলে আগুন: ইজারাদার গ্রেপ্তার, আটক ২ কর্মী

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন নিহত হওয়ার ঘটনায় আবু জাফর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা…

৭০ বছরের বৃদ্ধকে বিয়ে না করায় দুই বছর ধরে তালেবানের কারাগারে কিশোরী

মেলবোর্ন, ২০ আগষ্ট- আফগানিস্তানে ৭০ বছর বয়সী এক প্রভাবশালী তালেবান কমান্ডারকে বিয়ে করতে রাজি না হওয়ায় এক কিশোরীকে প্রায় দুই বছর ধরে কারাগারে বন্দি রেখে…

হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

মেলবোর্ন, ২০ আগষ্ট: হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন…

রাকসুর তহবিলের ১৮ লাখ ৩৯ হাজার টাকার হিসাব জমা দেননি জিএস আম্মার

মেলবোর্ন, ২০ আগষ্ট: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তহবিল থেকে সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার সাত ধাপে মোট ২৩ লাখ ৮৮ হাজার টাকা উত্তোলন করেছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au