বাংলাদেশ

জাকসু নির্বাচনে ভিপি আবদুর রশীদ জিতু, জিএস মাজহারুল ইসলাম

  • 12:54 am - September 14, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
ভিপি পদে আবদুর রশীদ জিতু ও জিএস পদে মাজহারুল ইসলাম জয় পেয়েছেন । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ সেপ্টেম্বর- দীর্ঘ প্রতীক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে বিজয়ী হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুর রশীদ জিতু। তিনি স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের দপ্তর ও প্রকাশনা সম্পাদক মাজহারুল ইসলাম। তিনি শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ীরা

  • এজিএস (পুরুষ): ফেরদৌস আল হাসান
  • এজিএস (নারী): আয়েশা সিদ্দিকা মেঘলা

সম্পাদকীয় পদে বিজয়ীরা

  • পরিবহন ও যোগাযোগ সম্পাদক: তানভীর রহমান
  • খাদ্যনিরাপত্তা সম্পাদক: হুসনি মোবারক
  • সমাজসেবা সম্পাদক: আহসান লাবিব
  • সহ সমাজসেবা সম্পাদক (পুরুষ): তৌহিদ হাসান
  • সহ সমাজসেবা সম্পাদক (নারী): নিগার সুলতানা
  • তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: রাশেদুল ইসলাম
  • ক্রীড়া সম্পাদক (সহ): মাহাদী হাসান (পুরুষ), ফারহানা আকতার (নারী)
  • সাংস্কৃতিক সম্পাদক: মহিবুল্লাহ শেখ
  • সহ সাংস্কৃতিক সম্পাদক: রায়হান উদ্দীন
  • সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: জাহিদুল ইসলাম

কার্যকরী সদস্য পদে নির্বাচিতরা

পুরুষ (৩ জন): মোহাম্মদ আলী চিশতী, আবু তালহা, তরিকুল ইসলাম
নারী (৩ জন): নুসরাত জাহান, নাবিলা বিনতে হারুন, ফাবলিহা জাহান

হল সংসদ নির্বাচনের ফলাফল

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হল সংসদের ফল ঘোষণা করা হয়। এক নজরে হল সংসদের বিজয়ীরা—

  • ১৩ নং (ছাত্রী) হল: ভিপি নাহাদাতুন হাসানা, জিএস মোহসিনা তুবা, এজিএস সাদিয়া মেহজাবিন
  • বেগম খালেদা জিয়া হল: ভিপি ফারহানা রহমান, জিএস ফাতেমা তুজ–জোহরা, এজিএস রায়হানা সরকার
  • বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল: ভিপি অমিত কুমার বণিক, জিএস মাহমুদুল হাসান, এজিএস মির্জা আদনান ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতা)
  • শহীদ তাজউদ্দীন আহমদ হল: ভিপি সিফাত উল্লাহ, জিএস মাহমুদুল হাসান, এজিএস তারিক আহমেদ
  • ফজিলতুন্নেসা হল: ভিপি ঐশী সরকার (বিনা প্রতিদ্বন্দ্বিতা), জিএস ফারজানা তাবাসসুম, এজিএস প্রমা রাহা
  • শহীদ রফিক–জব্বার হল: ভিপি মেহেদি হাসান, জিএস শরিফুল ইসলাম, এজিএস আরিফুল ইসলাম
  • ২১ নং (ছাত্র) হল: ভিপি ইবনে শিহাব, জিএস ওলিউল্লাহ মাহাদী, এজিএস তুষার আহমেদ
  • কাজী নজরুল ইসলাম হল: ভিপি রাকিবুল ইসলাম, জিএস আলী আহমেদ, এজিএস সামিন ইয়াসির
  • আ ফ ম কামাল উদ্দিন হল: ভিপি জিএমএম রায়হান কবীর, জিএস আবরার শাহরিয়ার, এজিএস রিপন মন্ডল (বিনা প্রতিদ্বন্দ্বিতা)
  • মীর মশাররফ হোসেন হল: ভিপি খালেদ জুবায়ের, জিএস শাহরিয়ার নাজিম, এজিএস আরাফাত হোসেন
  • মওলানা ভাসানী হল: ভিপি আবদুল হাই স্বপন, জিএস হৃদয় পোদ্দার, এজিএস রাকিব হাসান
  • শহীদ সালাম–বরকত হল: ভিপি মারুফ হোসেন, জিএস মাসুদ রানা, এজিএস আবরার আজিম ভুঁইয়া
  • আলবেরুনী হল: ভিপি রিফাত আহমেদ শাকিল, জিএস মুনতাসির বিল্লাহ খান, এজিএস সাদমান হাসান খান
  • নওয়াব ফয়জুন্নেসা হল: ভিপি বুবলী আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতা), জিএস সুমাইয়া খানম (বিনা প্রতিদ্বন্দ্বিতা), এজিএস প্রার্থী নেই
  • ১০ নং (ছাত্র) হল: ভিপি আসিফ মিয়া, জিএস মেহেদী হাসান, এজিএস নাদিম মাহমুদ
  • ১৫ নং (ছাত্রী) হল: ভিপি শারমীন খাতুন (বিনা প্রতিদ্বন্দ্বিতা), জিএস মেহনাজ মোহনা, এজিএস শাহানা আক্তার

এবারের জাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী জয়ী হলেও জিএস পদে জয় এসেছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীর হাতে। এর ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হলো বলে মনে করছেন বিশ্লেষকেরা।

 

এই শাখার আরও খবর

বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর: ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ…

রোহিঙ্গা সংকট পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

মেলবোর্ন, ২০ আগষ্ট- রোহিঙ্গা সংকট বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, রোহিঙ্গা…

কলকাতার হোটেলে আগুন: ইজারাদার গ্রেপ্তার, আটক ২ কর্মী

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন নিহত হওয়ার ঘটনায় আবু জাফর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা…

৭০ বছরের বৃদ্ধকে বিয়ে না করায় দুই বছর ধরে তালেবানের কারাগারে কিশোরী

মেলবোর্ন, ২০ আগষ্ট- আফগানিস্তানে ৭০ বছর বয়সী এক প্রভাবশালী তালেবান কমান্ডারকে বিয়ে করতে রাজি না হওয়ায় এক কিশোরীকে প্রায় দুই বছর ধরে কারাগারে বন্দি রেখে…

হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

মেলবোর্ন, ২০ আগষ্ট: হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন…

রাকসুর তহবিলের ১৮ লাখ ৩৯ হাজার টাকার হিসাব জমা দেননি জিএস আম্মার

মেলবোর্ন, ২০ আগষ্ট: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তহবিল থেকে সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার সাত ধাপে মোট ২৩ লাখ ৮৮ হাজার টাকা উত্তোলন করেছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au