অস্ট্রেলিয়া

প্রো-প্যালেস্টাইন আন্দোলন: সিডনিতে আলবানিজের নির্বাচনী কার্যালয় বন্ধ ঘোষণা

  • 4:21 pm - September 15, 2025
  • পঠিত হয়েছে:১৩৭ বার
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ সেপ্টেম্বর- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, সিডনির ইনার ওয়েস্টে তাঁর নির্বাচনী কার্যালয় প্রায় তিন দশক পর বন্ধ হয়ে গেছে প্রো-প্যালেস্টাইন বিক্ষোভকারীদের কারণে। তবে ওই অফিস কক্ষের মালিক প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের সিদ্ধান্তেই লিজ নবায়ন করা হয়নি।

আলবানিজ দুঃখ প্রকাশ করে বলেন, গত দুই বছর ধরে আগ্রাসী বিক্ষোভকারীরা নিয়মিতভাবে মারিকভিলের কার্যালয়ের প্রবেশপথ অবরোধ করেছে, ফলে সেবা নিতে আসা মানুষ ভোগান্তির শিকার হয়েছেন। তাঁর দাবি, পাশের গির্জার উপাসনাকারীরাও বিক্ষোভকারীদের দ্বারা হয়রানির শিকার হয়েছেন।

এবি সি রেডিও পার্থ-কে দেওয়া সাক্ষাৎকারে আলবানিজ বলেন, “মানুষকে রবিবার গির্জায় যেতে গিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাতের জন্য দোষারোপ করা হয়েছে। কেউ অন্ত্যেষ্টিক্রিয়ায় যাচ্ছেন, তাতেও তাদের গালিগালাজ করা হয়েছে। এসব আচরণ কোনো কিছুর সমাধান আনে না।”

প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস এ ধরনের বিক্ষোভকে “চরম লজ্জাজনক” বলে অভিহিত করেন। তাঁর মতে, এর ফলে গ্রেইনডলার এলাকার বহু মানুষ স্থানীয় এমপির কার্যালয় থেকে প্রাথমিক সেবা গ্রহণ করতে পারছেন না।

বিক্ষোভকারীদের পাল্টা অভিযোগ

তবে স্টুডেন্টস ফর প্যালেস্টাইন–এর ইয়াসমিন জনসন অভিযোগ অস্বীকার করে বলেন, “ প্রধানমন্ত্রীর দাবি সত্য নয়।তিনি বরং বিক্ষোভকারীদের দাবি শোনেননি এবং ফিলিস্তিনে গণহত্যা নিয়ে মানুষের ক্ষোভ ও বেদনার প্রতি উদাসীন থেকেছেন।”

তিনি আরও বলেন, মারিকভিল কার্যালয় ত্যাগ করা আসলে আলবানিজের বিক্ষোভকারীদের ন্যায্য দাবিকে প্রত্যাখ্যানেরই প্রতিফলন।

সোমবার সকালে প্রাক্তন এবিসি সম্প্রচারক বার্নি হবসসহ কয়েকজন পরিবেশবাদীও আলবানিজের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। তাঁর দাবি, বহুবার চিঠি দেওয়ার চেষ্টা করলেও আলবানিজ কখনও বিক্ষোভকারীদের সঙ্গে সাক্ষাৎ করেননি।

গির্জার ব্যাখ্যা

পাশের সেন্ট ক্লেমেন্টস অ্যাংলিকান চার্চের রেভারেন্ড রস সিয়ানো জানান, জমির মালিক সিডনি ডায়োসিস লিজ নবায়ন না করার সিদ্ধান্ত নেয়। তাঁর ভাষায়, “তাদের লিজ শেষ হয়েছিল, আর পরিবর্তনের সময় হয়েছিল।”

প্রতিবেশী গির্জার ভেতরেও ভিন্নমত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। “আমাদের চার্চে অনেকে বিক্ষোভকারীদের বার্তার প্রতি সহানুভূতিশীল। আমরা বহুসাংস্কৃতিক, আর এটা বহুমাত্রিক বৈচিত্র্যের অংশ।”

গ্রেইনডলার আসনের এই কার্যালয়টি প্রথম খোলা হয় ১৯৯৩ সালে তৎকালীন এমপি জেনেট ম্যাকহিউ-এর সময়। আলবানিজ ১৯৯৬ সালে এমপি হওয়ার পর থেকে সেখানেই ছিলেন। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে কার্যালয়টি বন্ধ হয়ে যায়।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, শিগগিরই গ্রেইনডলারের কেন্দ্রস্থলে নতুন কার্যালয় খোলা হবে, যখন সেটি “কার্যকর ব্যবহারের উপযোগী” হবে। এর মধ্যে তাঁর নির্বাচনী এলাকার জনগণ বিভিন্ন কমিউনিটি লোকেশন, অনলাইনে ও টেলিফোনে সেবা নিতে পারবেন।

সুত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক, অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ

মেলবোর্ন, ২০ আগষ্ট- জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট)…

বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর: ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ…

রোহিঙ্গা সংকট পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

মেলবোর্ন, ২০ আগষ্ট- রোহিঙ্গা সংকট বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, রোহিঙ্গা…

কলকাতার হোটেলে আগুন: ইজারাদার গ্রেপ্তার, আটক ২ কর্মী

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন নিহত হওয়ার ঘটনায় আবু জাফর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা…

৭০ বছরের বৃদ্ধকে বিয়ে না করায় দুই বছর ধরে তালেবানের কারাগারে কিশোরী

মেলবোর্ন, ২০ আগষ্ট- আফগানিস্তানে ৭০ বছর বয়সী এক প্রভাবশালী তালেবান কমান্ডারকে বিয়ে করতে রাজি না হওয়ায় এক কিশোরীকে প্রায় দুই বছর ধরে কারাগারে বন্দি রেখে…

হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

মেলবোর্ন, ২০ আগষ্ট: হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au