বিশ্ব

নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, পদত্যাগ দাবি

  • 12:52 am - September 16, 2025
  • পঠিত হয়েছে:১০০ বার
নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ সেপ্টেম্বর-  নেপালের রাজধানী কাঠমাণ্ডুর বালুওয়াটারে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির বাসভবনের সামনে রবিবার রাতে বিক্ষোভ করেছেন একদল তরুণ। সুদান গুরুংয়ের নেতৃত্বে হওয়া এ বিক্ষোভে তারা নিজেদের ‘জেন-জি আন্দোলনের নেতা’ দাবি করে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

গুরুং অভিযোগ করেন, মন্ত্রিসভা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা আবার রাস্তায় নামলে কেউ আমাদের থামাতে পারবে না। যেখান থেকে বসিয়েছি, সেখান থেকেই তুলে ফেলব।”

বিক্ষোভকারীদের অভিযোগ, আইনজীবী ওম প্রকাশ আর্যাল গোপনে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানোর চেষ্টা করছেন। এরই মধ্যে প্রধানমন্ত্রী কার্কি তাকে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আর্যাল নেপালে জনস্বার্থে একাধিক আইনি লড়াই চালিয়েছেন এবং সুপ্রিম কোর্টে রিট পিটিশন করে দুর্নীতি দমন কমিশনের প্রধান হিসেবে লোকমান সিং কার্কির নিয়োগের বিরুদ্ধে অবস্থান নিয়ে আলোচনায় আসেন। বর্তমানে তিনি কাঠমাণ্ডু মহানগরীর আইন উপদেষ্টা হিসেবেও কাজ করছেন। কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের সময় রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের সঙ্গে শপথ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী সুশীলা কার্কি রবিবার সকাল থেকেই মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেন। সর্বোচ্চ ১১ সদস্যের এ মন্ত্রিসভায় ইতিমধ্যে অর্থমন্ত্রী, জ্বালানি মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে।

নেপালের সাবেক অর্থসচিব। তিনি সম্প্রতি ৪৪৭ পৃষ্ঠার অর্থনৈতিক সংস্কার প্রতিবেদন জমা দিয়ে আলোচনায় আসেন।নেপাল ইলেকট্রিসিটি অথরিটির সাবেক প্রধান, যিনি দক্ষ ব্যবস্থাপনায় দেশের লোডশেডিং বন্ধ করেছিলেন।জনস্বার্থ মামলার জন্য পরিচিত সুপ্রিম কোর্টের আইনজীবী।

এছাড়া, সিনিয়র অ্যাডভোকেট সবিতা ভাণ্ডারিকে অ্যাটর্নি জেনারেল করা হয়েছে। হিমালয়ের এই দেশে তিনিই ইতিহাসের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল।

জেন-জি আন্দোলনের চাপের মুখে সাবেক প্রধানমন্ত্রী কেপি ওলির পদত্যাগের পর সুশীলা কার্কি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হন। তিনি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। শপথ নেওয়ার পরপরই প্রতিনিধি সভা ভেঙে দিয়ে আগামী ৫ মার্চ নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

তবে মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে বিতর্ক ও নতুন প্রজন্মের ক্ষোভের মুখে কার্কির অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে।

সূত্রঃ সেতোপতি

এই শাখার আরও খবর

মোদির পর সেনাপ্রধানের সঙ্গে বৈঠক, বাংলাদেশ নিয়ে কী বার্তা দিলেন ত্রিবেদী?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই দিনে…

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au