বিশ্ব

ভেনেজুয়েলার মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩

  • 1:23 pm - September 16, 2025
  • পঠিত হয়েছে:২৪ বার
সোমবার হামলায় নৌযানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি থেকে সংগৃহীত

মেলবোর্ন, ১৬ সেপ্টেম্বর- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেনেজুয়েলার আরেকটি সন্দেহভাজন মাদকবাহী নৌযানে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক জলসীমায় চালানো এ হামলায় তিনজন নিহত হয়েছেন। গত কয়েক সপ্তাহে ভেনেজুয়েলার নৌযানে এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় হামলা।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “আজ সকালে আমার নির্দেশে যুক্তরাষ্ট্রের সেনারা দক্ষিণ সামরিক কমান্ডের (সাউথকম) আওতাধীন এলাকায় হিংস্র মাদক পাচারকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে দ্বিতীয় দফা অভিযান চালিয়েছে।” তিনি আরও দাবি করেন, এসব চক্র যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির জন্য হুমকি।

ট্রাম্প তাঁর পোস্টে প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিও যুক্ত করেন। ভিডিওতে পানিতে থাকা একটি নৌযান বিস্ফোরিত হয়ে আগুন ধরে যেতে দেখা যায়। ভিডিওর ওপর ‘অগোপনীয়’ (আনক্ল্যাসিফাইড) লেখা ছিল। তবে মাদকবাহী নৌযানের অভিযোগ প্রমাণে ট্রাম্প কোনো প্রমাণ উপস্থাপন করেননি। পরবর্তীতে তিনি বলেন, কার্গো থেকে কোকেন ও ফেন্টানাইল সমুদ্রে ছড়িয়ে পড়েছিল।

এআই-ভিত্তিক শনাক্তকরণ যন্ত্র দিয়ে ভিডিওটির প্রাথমিক যাচাই করা হয়েছে। তবে কিছু অংশ ঝাপসা থাকায় এটি সম্পাদিত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। যাচাই-বাছাই প্রক্রিয়া এখনও চলছে।

এ ঘটনার বিষয়ে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। হামলার কয়েক ঘণ্টা আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপকে ‘আগ্রাসন’ আখ্যা দেন। চলমান উত্তেজনার কারণে দুই দেশের সরকারের মধ্যে যোগাযোগ এখন কার্যত বন্ধ।

এর আগে গত ২ সেপ্টেম্বর ভেনেজুয়েলার একটি নৌযানে মার্কিন হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছিলেন। ওয়াশিংটনের দাবি, নিহতরা কুখ্যাত অপরাধী সংগঠন ‘ট্রেন দে আরাগুয়া’র সদস্য। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

সূত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

তৃণমূল কার্যালয় থেকে ধারালো অস্ত্র উদ্ধারের অভিযোগে জীবনতলায় চাঞ্চল্য

মেলবোর্ন, ৬ মে- দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারি শরিফের নারায়ণপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায়…

যুদ্ধবিরতি বহাল, তবে হরমুজে ইরানকে সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রের

মেলবোর্ন, ৬ মে- মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও আপাতত যুদ্ধবিরতি বহাল রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন,…

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় অধিকতর তদন্তের দাবি

শ্যামল সান্যাল,ঢাকা মেলবোর্ন,৬ মে- গত বছরের ভয়াবহ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার কারণ হিসেবে পাইলটের ভুল নয়,বরং বৈদ্যুতিক ত্রুটি দায়ী হতে পারে বলে দাবি করেছে ভারতের…

শ্রীলঙ্কাকে হটিয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৮ নম্বরে বাংলাদেশ

মেলবোর্ন, ৫ মে- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বার্ষিক হালনাগাদের পর এই উন্নতি পেয়েছে টাইগাররা। র‍্যাঙ্কিং…

জয়ের পর উত্তপ্ত বাংলা, ভাঙচুর-দখলের অভিযোগে রাজনৈতিক অস্থিরতা

মেলবোর্ন, ৫ মে- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ফলতা থেকে কৃষ্ণনগর, এমনকি প্রশাসনিক সদর দপ্তর নবান্ন পর্যন্ত…

‘কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি’, কমিশনকে ‘ভিলেন’ বলে তোপ মমতার

মেলবোর্ন, ৫ মে-পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের ইঙ্গিত স্পষ্ট হলেও হার মানতে নারাজ তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালীঘাটের বাসভবনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au