‘ভারতীয় বোর্ড আইসিসিকে নিয়ন্ত্রণ করে’
মেলবোর্ন,৬ মে- আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হারমার। তার দাবি, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক…
মেলবোর্ন, ১৭ সেপ্টেম্বর- ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। একই দিনে বর্ণবাদী মন্তব্যের দায়ে দেশটির একটি কেন্দ্রীয় আদালত তাঁকে প্রায় দুই লাখ মার্কিন ডলার জরিমানা করে।
বলসোনারোর ছেলে, সিনেটর ফ্লাভিও বলসোনারো সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তাঁর বাবার হেঁচকি, বমি ও নিম্ন রক্তচাপের সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
২০১৮ সালের নির্বাচনী প্রচারণার সময় হামলার শিকার হওয়ার পর থেকেই অন্ত্রসংক্রান্ত জটিলতায় ভুগছেন বলসোনারো। এ কারণে তাঁর অন্তত ছয়বার অস্ত্রোপচার হয়েছে। চলতি বছরের এপ্রিলে প্রায় ১২ ঘণ্টাব্যাপী সর্বশেষ অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। গত রোববারও তিনি ব্রাসিলিয়ায় চিকিৎসা নিয়েছিলেন এবং এ সময় কিছু পরীক্ষা–নিরীক্ষা ও ত্বকের ক্ষত অপসারণ করা হয়।
একই দিনে আদালত বলসোনারোকে ১০ লাখ রেইস (প্রায় ১ লাখ ৮৮ হাজার ৮৬৫ ডলার) জরিমানা করেন। অভিযোগ, প্রেসিডেন্ট থাকাকালে তিনি এক কৃষ্ণাঙ্গ সমর্থকের উদ্দেশে বর্ণবাদী মন্তব্য করেছিলেন।
২০২১ সালের মে মাসে এক কৃষ্ণাঙ্গ সমর্থক তাঁর সঙ্গে ছবি তুলতে চাইলে বলসোনারো ওই ব্যক্তির চুল নিয়ে বিদ্রূপ করেন। তিনি মন্তব্য করেন, “তাঁর চুলে তেলাপোকা আছে” এবং ওই হেয়ারস্টাইলকে “তেলাপোকার আঁতুড়ঘর” বলে কটাক্ষ করেন।
অভিযোগ অনুযায়ী, এর মাধ্যমে ওই সমর্থককে নোংরা বলে আখ্যা দেন তিনি। যদিও বলসোনারোর আইনজীবীরা দাবি করেছেন, সেটি ছিল নিছক কৌতুক, এতে বর্ণবাদী উদ্দেশ্য ছিল না।
এ ছাড়া সম্প্রতি ব্রাজিলের সুপ্রিম কোর্ট বলসোনারোকে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন। ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর সশস্ত্র বিপ্লবের পরিকল্পনার অভিযোগে এই সাজা দেওয়া হয়।
গত আগস্ট থেকে তিনি গৃহবন্দী অবস্থায় আছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে আদালতের ওপর চাপ তৈরিরও চেষ্টা করেছিলেন।
সূত্রঃ রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au