বিশ্ব

গাজায় ২৬ হাজার শিশু তীব্র অপুষ্টির শিকার: জাতিসংঘ

  • 1:25 pm - September 18, 2025
  • পঠিত হয়েছে:৪৬ বার
ত্রাণের অভাবে গাজাজুড়ে এখন হাহাকার। ছবি: এএফপি

মেলবোর্ন, ১৮ সেপ্টেম্বর- ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট দিন দিন আরও প্রকট হয়ে উঠছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, বর্তমানে গাজায় অন্তত ২৬ হাজার শিশু তীব্র অপুষ্টির শিকার। শুধু গাজা নগরীতেই এ সংখ্যা ১০ হাজারের বেশি। এসব শিশুর জরুরি চিকিৎসা ও খাদ্য সহায়তা প্রয়োজন হলেও যুদ্ধ, অবরোধ ও ত্রাণ সংকট পরিস্থিতিকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

গত মঙ্গলবার জেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন ইউনিসেফের মুখপাত্র টেস ইনগ্রাম। তিনি জানান, আগস্ট মাসে গাজায় প্রতি আট শিশুর একজন মারাত্মক অপুষ্টিতে আক্রান্ত ছিল—যা এ পর্যন্ত সর্বোচ্চ হার। বিশেষ করে গাজা নগরীতে এই অনুপাত দাঁড়িয়েছে প্রতি পাঁচ শিশুর একজন। এ ধরনের পরিস্থিতি শিশুদের জীবনকে আরও ঝুঁকির মুখে ফেলছে।

একই দিন ইসরায়েলি সেনারা গাজা নগরীতে বড় ধরনের স্থল অভিযান শুরু করে। অভিযানের কারণে বিপুলসংখ্যক মানুষকে জোরপূর্বক ঘরবাড়ি ছেড়ে পালাতে হচ্ছে। ইনগ্রাম সতর্ক করে বলেন, শহরের পুষ্টিকেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় অপুষ্টিতে ভোগা হাজারো শিশু এখন মৃত্যু ঝুঁকিতে রয়েছে।

যদিও ইসরায়েল দাবি করছে, দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় আশ্রয় নেওয়া মানুষদের জন্য খাদ্য, ওষুধ ও তাঁবুর ব্যবস্থা রাখা হয়েছে, বাস্তবে পরিস্থিতি ভিন্ন। ইউনিসেফ জানায়, ঘোষিত এসব ‘মানবিক আশ্রয় এলাকা’তেও ইসরায়েলি সেনাদের হামলা অব্যাহত রয়েছে। এর ফলে মানুষ আশ্রয় ও নিরাপত্তার নিশ্চয়তা থেকে বঞ্চিত হচ্ছে।

টেস ইনগ্রাম আরও বলেন, “গাজায় সাত শতাধিক দিনের যুদ্ধ-ধ্বংসযজ্ঞে প্রায় পাঁচ লাখ শিশু এক নরক থেকে আরেক নরকে ঠেলে দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ অমানবিক এবং অগ্রহণযোগ্য।”

জাতিসংঘের সর্বশেষ হিসাবে, গাজা নগরী ও আশপাশের এলাকা থেকে ইতিমধ্যে প্রায় ১০ লাখ মানুষের ৪০ শতাংশ বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য ও চিকিৎসা সংকটের কারণে মানুষের জীবন ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে।

গাজার সর্বত্র ত্রাণের জন্য হাহাকার চলছে। বিভিন্ন বিতরণকেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে হাজারো মানুষ ভিড় করছেন। এমনই এক কেন্দ্রে খাবার না পেয়ে কান্নায় ভেঙে পড়ে এক শিশু—যা যুদ্ধবিধ্বস্ত গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতির প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

গ্রেপ্তার এড়াতে পালানোর সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

মেলবোর্ন, ২৪ জুন- বরিশাল নগরীতে গ্রেপ্তার এড়াতে পালানোর সময় রাশেদ খান মেনন (৫০) নামে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। তিনি নগরীর ১ নম্বর ওয়ার্ড…

ট্রাম্পের যুদ্ধক্ষমতায় লাগাম টানল মার্কিন সিনেট, ইরান ইস্যুতে অনুমোদন বাধ্যতামূলক

মেলবোর্ন, ২৪ জুন- ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সীমিত করতে যুদ্ধক্ষমতা–সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন করেছে…

ঢাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ নেতা-কর্মী গ্রেপ্তার

মেলবোর্ন, ২৪ জুন- রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ২৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার পৃথক…

প্রশ্নের মুখে ট্রাম্পের যুদ্ধ কৌশল, চুক্তিকে ব্যর্থতা মনে করছেন অধিকাংশ মার্কিন

মেলবোর্ন, ২৪ জুন- ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর পরিচালিত প্রথম বড় জনমত জরিপে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের গভীর হতাশার চিত্র। জরিপে দেখা…

আফ্রিকার পাঁচ দেশের উন্নয়ন প্রকল্পে অনুদান দেবে অস্ট্রেলিয়া, আবেদন আহ্বান

মেলবোর্ন, ২৪ জুন- জিম্বাবুয়েতে অবস্থিত অস্ট্রেলিয়া দূতাবাস ২০২৬-২০২৭ অর্থবছরের ‘সরাসরি সহায়তা কর্মসূচি’ অনুদানের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। এ কর্মসূচির আওতায় জিম্বাবুয়ে, জাম্বিয়া, মালাউই, কঙ্গোর…

রোনালদোর জোড়া গোলে উড়ল পর্তুগাল, বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মহাতারকা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বকাপে সমালোচনার মুখে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো দুর্দান্ত পারফরম্যান্সে জবাব দিলেন মাঠেই। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে শুধু পর্তুগালকে বড় জয়ই এনে দেননি,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au