বিশ্ব

হংকংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার, সরিয়ে নেওয়া হচ্ছে হাজারো মানুষ

  • 2:48 am - September 20, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
ছবি : হংকং পুলিশ

মেলবোর্ন, ২০ সেপ্টেম্বর- দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন একটি বোমা উদ্ধার হওয়ায় হংকংয়ে বড় ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার রাতে কোয়েরি বে এলাকায় অন্তত ১৮টি ভবনের প্রায় ছয় হাজার মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বোমাটির দৈর্ঘ্য প্রায় ৪.৯ ফুট এবং ওজন প্রায় ৪৫০ কেজি। এতে প্রায় ২২৭ কেজি বিস্ফোরক রয়েছে, যা এখনো কার্যক্ষম অবস্থায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভুলভাবে পরিচালনা করলে এটি ভয়াবহ প্রাণহানির ঝুঁকি তৈরি করতে পারে।

জেলা পুলিশ কমান্ডার অ্যান্ডি চ্যান বলেন,

“বোমাটি নিষ্ক্রিয় ও অপসারণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই আমাদের জরুরি সরিয়ে নেওয়ার পরিকল্পনা চালু করতে হচ্ছে।”

বোমা নিষ্ক্রিয়করণের কাজ শুরু হবে শনিবার সকাল থেকে এবং পুরো প্রক্রিয়া শেষ হতে প্রায় ১২ ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ও মিত্রবাহিনীর মধ্যে তীব্র লড়াইয়ের অংশ হিসেবেই বোমাটি হংকংয়ে এসে পড়েছিল। সে সময় হংকং ছিল জাপানের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু।

এ ধরনের বোমা এখনো মাঝেমধ্যে উদ্ধার হয়। পাহাড়ি এলাকায় অভিযানে যাওয়া পর্বতারোহী কিংবা নির্মাণ শ্রমিকরা প্রায়ই মাটির নিচে এসব অবিস্ফোরিত অস্ত্র খুঁজে পান।

এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। ২০১৮ সালের মে মাসে হংকংয়ের ওয়ান চাই জেলায় একটি বিশাল বোমা উদ্ধার করা হয়। তখন এক হাজার ২০০ বাসিন্দাকে সরিয়ে নিতে হয়েছিল এবং সেটি নিষ্ক্রিয় করতে সময় লেগেছিল প্রায় ২০ ঘণ্টা।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

দুই কিডনি বিকল, বাঁচতে চান শিক্ষক লিটন শর্মা

মেলবোর্ন, ২০ আগষ্ট- দুই কিডনিতে জটিলতা দেখা দেওয়ায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন সিলেটের তরুণ কলেজ শিক্ষক লিটন শর্মা। নিয়মিত ডায়ালাইসিস করেও শারীরিক অবস্থার স্থায়ী উন্নতি হচ্ছে…

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক, অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ

মেলবোর্ন, ২০ আগষ্ট- জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট)…

বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর: ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ…

রোহিঙ্গা সংকট পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

মেলবোর্ন, ২০ আগষ্ট- রোহিঙ্গা সংকট বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, রোহিঙ্গা…

কলকাতার হোটেলে আগুন: ইজারাদার গ্রেপ্তার, আটক ২ কর্মী

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন নিহত হওয়ার ঘটনায় আবু জাফর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা…

৭০ বছরের বৃদ্ধকে বিয়ে না করায় দুই বছর ধরে তালেবানের কারাগারে কিশোরী

মেলবোর্ন, ২০ আগষ্ট- আফগানিস্তানে ৭০ বছর বয়সী এক প্রভাবশালী তালেবান কমান্ডারকে বিয়ে করতে রাজি না হওয়ায় এক কিশোরীকে প্রায় দুই বছর ধরে কারাগারে বন্দি রেখে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au