বিশ্ব

আফগানিস্তানের এক ইঞ্চি মাটি নিয়েও কোনো চুক্তি সম্ভব নয়: তালেবান কর্মকর্তা

  • 11:35 pm - September 21, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
বাগরাম বিমানঘাঁটি থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এভাবেই উড়াল দিত মার্কিন যুদ্ধবিমান। ছবি : রয়টার্স

মেলবোর্ন, ২১ সেপ্টেম্বর- আফগানিস্তানের বাগরাম সামরিক ঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের চুক্তির সম্ভাবনা নাকচ করেছে তালেবান সরকার। রোববার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাসিহউদ্দিন ফিতরাত বলেন, দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো সমঝোতার সুযোগ নেই।

তিনি জানান, সম্প্রতি কিছু মহল রাজনৈতিক চুক্তির মাধ্যমে বাগরাম বিমানঘাঁটি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে আফগানিস্তানের মাটির এক ইঞ্চিও অন্য কারও কাছে হস্তান্তরযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। “আমাদের এর কোনো প্রয়োজন নেই,” বলেন ফাসিহউদ্দিন।

এই প্রতিক্রিয়া আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর। শনিবার ট্রাম্প সতর্ক করে বলেন, বাগরাম ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে না দিলে আফগানিস্তানকে শাস্তি পেতে হবে। তবে তিনি কী ধরনের শাস্তির কথা বলেছেন, তা বিস্তারিত উল্লেখ করেননি। এর কয়েক দিন আগেই যুক্তরাজ্য সফরকালে তিনি ঘাঁটিটি পুনরায় দখলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

৭৯ বছর বয়সী ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, “আফগানিস্তান যদি যারা বাগরাম বিমানঘাঁটি তৈরি করেছে, সেই যুক্তরাষ্ট্রের কাছে এটি ফিরিয়ে না দেয়, তবে খারাপ কিছু ঘটবে।”

উল্লেখ্য, বাগরাম আফগানিস্তানের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যা তালেবানদের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধ পরিচালনার মূল কেন্দ্র ছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নেতৃত্বে ২০০১ সালে শুরু হওয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করে।

পরে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে তালেবানদের সঙ্গে হওয়া চুক্তির অংশ হিসেবে ২০২১ সালের জুলাইয়ে মার্কিন ও ন্যাটো সেনারা বিশৃঙ্খলভাবে বাগরাম ত্যাগ করে। গুরুত্বপূর্ণ এই ঘাঁটি হারানোর কয়েক সপ্তাহের মধ্যেই আফগান সেনারা ভেঙে পড়ে এবং তালেবান পুনরায় ক্ষমতা দখল করে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

মোদির পর সেনাপ্রধানের সঙ্গে বৈঠক, বাংলাদেশ নিয়ে কী বার্তা দিলেন ত্রিবেদী?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই দিনে…

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au