1. Lead Nwes

পেরুতে জেন-জি বিক্ষোভ: রাজধানী লিমায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ

  • 12:26 am - September 22, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার
পেরুতে এবার সরকারবিরোধী বিক্ষোভে নেমেছে তরুণ প্রজন্ম। ছবি: এএফপি

মেলবোর্ন, ২১ সেপ্টেম্বর- নেপাল ও ইন্দোনেশিয়ার পর এবার লাতিন আমেরিকার দেশ পেরুতে ‘জেন-জি’ আন্দোলনের ঢেউ লেগেছে। রাজধানী লিমায় গতকাল শনিবার কয়েক শ বিক্ষোভকারী সরকারবিরোধী সমাবেশ করলে তা সংঘর্ষে রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ও লাঠি নিক্ষেপ করে, অপরদিকে পুলিশ ছুড়ে দেয় টিয়ার শেল।

‘জেনারেশন জেড’ নামে একটি যুব সংগঠন এ বিক্ষোভের ডাক দেয়। সাম্প্রতিক সময়ে দেশে গোষ্ঠীগত অপরাধ, সরকারি দুর্নীতি এবং বিতর্কিত পেনশন সংস্কার নিয়ে সামাজিক অস্থিরতা বাড়ছে। তরুণদের বাধ্যতামূলকভাবে বেসরকারি পেনশন তহবিলে যুক্ত করার নতুন আইন বিশেষ করে ক্ষোভ সৃষ্টি করেছে। অনিশ্চিত কর্মসংস্থানে থাকা বহু তরুণ এ সিদ্ধান্তে ক্ষুব্ধ।

প্রায় ৫০০ মানুষ শহরের কেন্দ্রস্থলে জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দেন। কড়া পুলিশ মোতায়েনের মধ্যেই বিক্ষোভ চলে।
৫৪ বছর বয়সী অংশগ্রহণকারী গ্লাদিস বলেন,

“আজকের দিনে গণতন্ত্র আগের চেয়ে কমে গেছে। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে—ভয়, চাঁদাবাজি আর জুলুমে মানুষ অতিষ্ঠ।”

অন্যদিকে বিক্ষোভকারী সেলেন আমাসিফুয়েন বলেন,

“পার্লামেন্ট কংগ্রেসের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। জনগণের সমর্থনও নেই…তারা দেশ ধ্বংস করছে।”

বিক্ষোভকারীরা পার্লামেন্ট ও নির্বাহী ভবনের দিকে এগোতে চাইলে সংঘর্ষ বাধে। স্থানীয় রেডিও এক্সিতোসা জানিয়েছে, তাদের এক প্রতিবেদক ও একজন ক্যামেরাপারসন পুলিশের ছররা গুলিতে আহত হয়েছেন। পুলিশের দাবি, সংঘর্ষে অন্তত তিনজন কর্মকর্তা আহত হয়েছেন।

সাম্প্রতিক জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে ও রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের প্রতি জনগণের আস্থা ক্রমেই কমছে। দুর্নীতি, চাঁদাবাজি ও সংঘটিত অপরাধ বৃদ্ধির কারণে সরকারের জনপ্রিয়তা তলানিতে নেমেছে। বলুয়ার্তের মেয়াদ শেষ হবে আগামী বছর, তবে এর আগেই তাঁর প্রশাসন গুরুতর রাজনৈতিক সংকটে পড়েছে।

সুত্রঃ এএফপি।

এই শাখার আরও খবর

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au