বাংলাদেশ

রংপুরে ‘মব’ করে সাংবাদিককে মারধরের অভিযোগ ‘জুলাই যোদ্ধার’ বিরুদ্ধে

  • 5:27 am - September 22, 2025
  • পঠিত হয়েছে:২১৫ বার
সাংবাদিক লিয়াকত আলী বাদল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ সেপ্টেম্বর- বাংলাদেশের রংপুর নগরীতে জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাদলকে প্রকাশ্যে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি এনায়েত আলী ওরফে রকির বিরুদ্ধে। রোববার দুপুরে কাচারিবাজার এলাকা থেকে তাকে তুলে নিয়ে এই হামলার ঘটনা ঘটে। বাদল একটি বেসরকারি টেলিভিশন ও দৈনিক পত্রিকায় জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত।

লিয়াকত আলী অভিযোগ করেন, রংপুর সিটি করপোরেশনের অটোরিকশা লাইসেন্স প্রদানে দুর্নীতির খবর প্রকাশের জেরে তাকে টার্গেট করা হয়েছে। তিনি জানান, এনায়েত আলী ও তার সহযোগীরা তাকে জোর করে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উম্মে ফাতিমার কাছে নিয়ে গিয়ে ক্ষমা চাইতে বলেন। তবে তিনি অন্যায় কিছু করেননি বলে ক্ষমা চাননি এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা সিটি করপোরেশন কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। তারা ঘোষণা দেন, সোমবার বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে অপসারণ না করলে কঠোর আন্দোলন শুরু হবে।

অন্যদিকে, অভিযুক্ত এনায়েত আলী দাবি করেন, তিনি জুলাই আন্দোলনের রাজবন্দী সৈনিক। তার ভাষ্য অনুযায়ী, সাংবাদিককে মারধর নয় বরং “আপসে” আনা হয়েছে। তবে তিনি প্রশ্ন তোলেন, জুলাই আন্দোলন বা রাজবন্দীদের নিয়ে কেন লেখালেখি হচ্ছে।

অভিযোগ প্রসঙ্গে সিইও উম্মে ফাতিমা মোবাইল ফোনে বলেন, তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। “প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা মেনে নেব,” যোগ করেন তিনি।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, ঘটনার তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ যাচাই করে দোষীদের গ্রেপ্তার করা হবে। ইতোমধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে বলেও জানান তিনি।

রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন, “বাদল একজন জ্যেষ্ঠ সাংবাদিক এবং বিভাগীয় সাংবাদিক সমাজের সদস্য সচিব। প্রকাশ্যে তাকে তুলে নিয়ে মারধর করা ন্যক্কারজনক। দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনে যাব।” সংগঠনের সভাপতি সালেকুজ্জামান সালেক সরাসরি সিটি করপোরেশনের সিইওকে হামলার “মাস্টারমাইন্ড” আখ্যা দিয়ে বলেন, “২৪ ঘণ্টার মধ্যে তাকে প্রত্যাহার না করা হলে সারাদেশে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।”

রংপুর সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক বলেন, “সংবাদ প্রকাশের কারণে সাংবাদিককে তুলে এনে মারধর গণতন্ত্রের মূলনীতির পরিপন্থী। দোষীদের গ্রেপ্তার ও সিইওর প্রত্যাহার চাই।”

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au