অস্ট্রেলিয়া

অপটাসের বিপর্যয়: ৩ জনের মৃত্যু, প্রশ্নের মুখে অপটাস ও সিঙ্গটেল

  • 9:12 pm - September 23, 2025
  • পঠিত হয়েছে:১৫১ বার
অস্ট্রেলিয়ার টেলিকম কোম্পানি অপটাস আবারও তীব্র সমালোচনার মুখে পড়েছে। ছবিঃ এবিসি নিউজ

মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর- অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান অপটাস আবারও বিতর্কে। কোম্পানির একটি নেটওয়ার্ক আপগ্রেডের সময় ট্রিপল-০ জরুরি সেবা অচল হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। অথচ সেই সময় সিঙ্গাপুর টেলিকমিউনিকেশনস (সিঙ্গটেল) অপটাসের মূল কোম্পানির শেয়ার বাজারে দাম বেড়েছে।

শিল্প বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে অপটাসের নানা ব্যর্থতা ও অব্যবস্থাপনা এ ঘটনার পেছনে দায়ী। ২০২২ সালে কোম্পানিটি বড় ধরনের সাইবার হামলার শিকার হয়ে ৯.৫ মিলিয়ন গ্রাহকের তথ্য ফাঁস হয়েছিল। ২০২৩ সালের নভেম্বরে তাদের নেটওয়ার্ক ভেঙে পড়ায় সারাদেশে সেবা ব্যাহত হয়, জরুরি কলও অচল হয়ে যায়। ওই ঘটনার জন্য অপটাসকে জরিমানা করা হয়েছিল, আর তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এমনটা আর হবে না।

কিন্তু এবার আবারও নেটওয়ার্ক আপগ্রেডের সময় ৬০০ জন গ্রাহক ট্রিপল-০ নম্বরে কল করতে ব্যর্থ হন। এর মধ্যে তিনজন মারা যান। ঘটনাটির পরও কোম্পানি প্রথম ২৪ ঘণ্টা কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। বিশেষজ্ঞদের মতে, অপটাসের উচিত ছিল ঘটনাটি ঘটার কয়েক মিনিট বা সর্বোচ্চ এক-দুই ঘণ্টার মধ্যে জনসাধারণকে জানানো।

অপটাসের প্রধান নির্বাহী স্টিফেন রু সাংবাদিকদের প্রশ্নে বলেন, “আমি আপনার হতাশা বুঝতে পারছি।” তবে তিনি স্বীকার করেন, কোম্পানি আগে জরুরি সেবা চালু করেছে, এরপর “ওয়েলফেয়ার চেক” সম্পন্ন করে গণমাধ্যমকে জানিয়েছে।

কর্পোরেট গভর্ন্যান্স বিশেষজ্ঞ থমাস ক্লার্ক বলেছেন, “অপটাসকে সঙ্গে সঙ্গেই জনগণ ও জরুরি সেবাকে জানাতে হতো। এই ঘটনা তাদের গভীর অব্যবস্থাপনা প্রমাণ করে।”

এদিকে বিনিয়োগ বিশেষজ্ঞরাও বলছেন, বিষয়টি জনস্বার্থে ঝুঁকি তৈরি করেছে, তাই শেয়ারহোল্ডারদের আগে জনগণকে অবহিত করা উচিত ছিল।

অপটাসের মালিকানা সিঙ্গাপুরভিত্তিক সিঙ্গটেল-এর হাতে। ঘটনার পর তারা শুধু অপটাসের বিবৃতিটি শেয়ার বাজারে প্রকাশ করেছে, কিন্তু শেয়ারহোল্ডারদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। অথচ মৃত্যুর মতো গুরুতর ঘটনায় তাদের দায়িত্বশীল ভূমিকা নেওয়া প্রয়োজন ছিল।

বিশ্লেষকরা বলছেন, এটি কেবল একটি “অপারেশনাল” সমস্যা নয়, বরং দীর্ঘদিন ধরে অবকাঠামোতে পর্যাপ্ত বিনিয়োগ না করার ফল। অস্ট্রেলিয়ার টেলিযোগাযোগ বাজারে অপটাসের শেয়ার ২৪ শতাংশ, আর বৃহত্তম কোম্পানি টেলস্ট্রার শেয়ার ৫৭ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, এই বিপর্যয় কেবল অস্ট্রেলিয়ার নয়, বিশ্বব্যাপী টেলিকম কোম্পানিগুলোর জন্য একটি সতর্কবার্তা। মানুষের জীবন এখন মোবাইল ও ডিজিটাল যোগাযোগের ওপর নির্ভরশীল, তাই অবকাঠামোতে অবহেলার কোনো সুযোগ নেই।

সুত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেলবোর্ন, ২০ আগষ্ট- দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে…

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় বাংলাদেশ

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের সঙ্গে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। এর আগে নতুন চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশকে গঙ্গার…

বিক্ষোভে অচল যাদবপুর, পুলিশের ব্যারিকেড ভেঙে বিশ্ববিদ্যালয়ের গেটে এবিভিপি

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভর উত্তেজনা বিরাজ করেছে। পুলিশের ব্যারিকেড ভেঙে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি)…

দুই কিডনি বিকল, বাঁচতে চান শিক্ষক লিটন শর্মা

মেলবোর্ন, ২০ আগষ্ট- দুই কিডনিতে জটিলতা দেখা দেওয়ায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন সিলেটের তরুণ কলেজ শিক্ষক লিটন শর্মা। নিয়মিত ডায়ালাইসিস করেও শারীরিক অবস্থার স্থায়ী উন্নতি হচ্ছে…

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক, অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ

মেলবোর্ন, ২০ আগষ্ট- জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট)…

বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর: ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au