বিশ্ব

ইসরায়েলপন্থী এজেন্টকে বরখাস্ত করলেন পপ তারকা ডুয়া লিপা

  • 1:55 am - September 25, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার
ডুয়া লিপা । ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ২৫ সেপ্টেম্বর- যুক্তরাজ্যের জনপ্রিয় পপ তারকা ডুয়া লিপা তাঁর এজেন্ট ডেভিড লেভিকে বরখাস্ত করেছেন। গ্লাস্টনবেরি ফেস্টিভ্যাল থেকে ফিলিস্তিনপন্থী আইরিশ র‍্যাপ ব্যান্ড নিক্যাপকে বাদ দেওয়ার দাবিতে লেখা এক চিঠিতে লেভির স্বাক্ষরের জেরে এই সিদ্ধান্ত নেন তিনি।

গত জুলাইয়ে উৎসব শুরুর আগে সংগীতশিল্পী ও পেশাজীবীদের একটি দল গোপন চিঠিতে সই করে ফেস্টিভ্যাল প্রতিষ্ঠাতা মাইকেল ইভিসকে পাঠান।চিঠিতে নিক্যাপ ব্যান্ডকে বাদ দেওয়ার আহ্বান জানানো হয়।পরে চিঠিটি ফাঁস হয়ে যায় এবং সংগীত অঙ্গনে সমালোচনা সৃষ্টি করে।শেষ পর্যন্ত নিক্যাপ নির্ধারিত সময়েই পরিবেশনা করে।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন ডেভিড লেভি, যিনি ডুয়া লিপার এজেন্ট হিসেবে ডব্লিউএমই ট্যালেন্ট এজেন্সির মাধ্যমে কাজ করছিলেন।

ব্রিটিশ ট্যাবলয়েড দ্য মেইল জানিয়েছে, ডুয়া লিপা মনে করেন তাঁর এজেন্ট স্পষ্টভাবে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছেন।এক সূত্র দ্য মেইলকে জানায়, লিপা তাঁর এজেন্টকে গাজা যুদ্ধে ইসরায়েলের সমর্থক এবং ফিলিস্তিনিদের ওপর নৃশংস হামলার পক্ষপাতী মনে করেন।

সংগীতজগতে অনেকেই মনে করছেন, ডুয়া লিপার এই সিদ্ধান্ত তাঁর দীর্ঘদিনের ফিলিস্তিনপন্থী অবস্থানকে আরও স্পষ্ট করে তুলেছে।

ডুয়া লিপা অতীতেও সামাজিক যোগাযোগমাধ্যম ও সাক্ষাৎকারে গাজা যুদ্ধ নিয়ে খোলাখুলি বক্তব্য দিয়েছেন এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

সুত্রঃ আল–জাজিরা

এই শাখার আরও খবর

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেলবোর্ন, ২০ আগষ্ট- দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে…

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় বাংলাদেশ

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের সঙ্গে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। এর আগে নতুন চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশকে গঙ্গার…

বিক্ষোভে অচল যাদবপুর, পুলিশের ব্যারিকেড ভেঙে বিশ্ববিদ্যালয়ের গেটে এবিভিপি

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভর উত্তেজনা বিরাজ করেছে। পুলিশের ব্যারিকেড ভেঙে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি)…

দুই কিডনি বিকল, বাঁচতে চান শিক্ষক লিটন শর্মা

মেলবোর্ন, ২০ আগষ্ট- দুই কিডনিতে জটিলতা দেখা দেওয়ায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন সিলেটের তরুণ কলেজ শিক্ষক লিটন শর্মা। নিয়মিত ডায়ালাইসিস করেও শারীরিক অবস্থার স্থায়ী উন্নতি হচ্ছে…

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক, অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ

মেলবোর্ন, ২০ আগষ্ট- জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট)…

বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর: ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au