বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মেলবোর্ন, ২০ আগষ্ট- দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে…
মেলবোর্ন, ২৫ সেপ্টেম্বর- শরীয়তের নীতির পরিপন্থী উল্লেখ করে কিছু মাদরাসার শিক্ষক ও অভিভাবক মাদরাসায় দুর্গাপূজার ছুটি বাতিলের দাবি তুলেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে গিয়ে এ সংক্রান্ত আবেদনপত্র জমা দেন। একই দাবিতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনও করেন মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের মতো মাদরাসাতেও ছুটি ঘোষণা করা হয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে এ ছুটি এবং ৫ অক্টোবর থেকে পুনরায় ক্লাস চালু হবে। এই ছুটির মধ্যে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে।
প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া আবেদনে বলা হয়েছে, আগের সরকার আলিয়া মাদরাসার ওপর ইসলামবিরোধী নানা সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিল। তার একটি হলো ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের ছুটি মাদরাসার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা। এটি ইসলামী শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করেছেন তারা।
আবেদনে উল্লেখ করা হয়েছে, অন্য ধর্মের মানুষের প্রতি কোনো অসম্মান না রেখেই বলা যায়, তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন এবং সেই সময়ে ছুটি পাবেন—এটা তাদের অধিকার। তবে মাদরাসা শিক্ষাব্যবস্থায় যেহেতু ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী নেই, তাই এই ছুটি এখানে অপ্রয়োজনীয়। যদি কোনো মাদরাসায় ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষক থাকেন, তিনি তার ব্যক্তিগত ছুটি ভোগ করতে পারবেন, এতে আপত্তি নেই। কিন্তু পুরো মাদরাসার শিক্ষার্থীদের জন্য এ সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া শরীয়তের পরিপন্থী।
দুর্গাপূজাসহ ভিন্ন ধর্মাবলম্বীদের উৎসব উপলক্ষে মাদরাসার ছুটি বাতিলের দাবি জানান আবেদনকারীরা। লিখিত আবেদনে শিক্ষক প্রতিনিধি হিসেবে সই করেন সিরাজগঞ্জের আল-ফারুক ক্যাডেট মাদরাসার প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। অভিভাবক প্রতিনিধি হিসেবে সই করেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর শিক্ষার্থী অভিভাবক জুবায়ের আহমেদ এবং শেখ সাদ বিন জাহান।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au