বিশ্ব

টেক্সাসে আইসিই বন্দিশিবিরে বন্দুক হামলা, নিহত ১

  • 1:47 pm - September 25, 2025
  • পঠিত হয়েছে:৯৪ বার
যুক্তরাষ্ট্রের একটি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কেন্দ্রের বাইরে পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স। টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে।ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২৫ সেপ্টেম্বর– যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) একটি বন্দিশিবিরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে আইসিইর হেফাজতে থাকা একজন বন্দী নিহত হয়েছেন এবং দুজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, স্থানীয় সময় বুধবার সকাল ৬টা ৪০ মিনিটে পাশের একটি ভবনের ছাদ থেকে বন্দিশিবির লক্ষ্য করে গুলি চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে গেলে বন্দুকধারী নিজেই গুলি চালিয়ে প্রাণ হারান। গুলিবিদ্ধ তিনজনই আইসিইর হেফাজতে থাকা বন্দী।

হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “আইন প্রয়োগকারী আইসিই সদস্যদের ওপর নজিরবিহীন হামলা হচ্ছে, এটি অবশ্যই বন্ধ করতে হবে।”
আইসিইর ডেপুটি ডিরেক্টর ম্যাডিসন শেহান বলেন, “সংস্থার স্থাপনায় সহিংসতা বেড়েছে। তবে এবার কোনো কর্মকর্তা হতাহত হননি।”

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, “আইন প্রয়োগকারী সংস্থা, বিশেষ করে আইসিইর ওপর বেপরোয়া হামলা বন্ধ করতে হবে। আমি আহতদের দ্রুত সুস্থতা ও তাঁদের পরিবারের জন্য প্রার্থনা করছি।”

আইসিই যুক্তরাষ্ট্রের একটি সরকারি সংস্থা, যারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি বাস্তবায়ন করছে। বিশেষ করে অবৈধ অভিবাসীদের শনাক্ত ও বহিষ্কারে তাদের ভূমিকা প্রধান।
চলতি বছরের শুরুতে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আইসিইর অভিযানের পর উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। সে সময় ট্রাম্প ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েন করেন। এর আগে জুলাইয়ে টেক্সাসের আরেকটি আইসিই স্থাপনায় হামলায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছিলেন।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

মোদির পর সেনাপ্রধানের সঙ্গে বৈঠক, বাংলাদেশ নিয়ে কী বার্তা দিলেন ত্রিবেদী?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই দিনে…

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au