প্রবাস দর্পন

সিডনিতে ঢাবি অ্যালামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

  • 5:50 pm - September 21, 2025
  • পঠিত হয়েছে:১০০ বার
ঢাবি অ্যালামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি। ছবিঃ সরবরাহকৃত

মেলবোর্ন, ২১ সেপ্টেম্বর- সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে গত ২১ সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার ১১তম বার্ষিক সাধারণ সভা ও ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন।

নার্গিস বানুর সঞ্চালনায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সভার সূচনা হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামরুল মান্নান আকাশ। তিনি উপস্থিত সদস্যদের সামনে সংগঠনের সার্বিক কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করেন। এর মধ্যে মেধাবী ও আর্থিকভাবে অস্বচ্ছল ছাত্রদের জন্য ট্রাস্ট ফান্ড গঠন বিশেষভাবে উল্লেখযোগ্য।

সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ গত এক বছরের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি জানান, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, অমর একুশে, বাংলা নববর্ষসহ বিভিন্ন দিবস পালন, ক্রীড়া প্রতিযোগিতা, ক্রিকেট ম্যাচ আয়োজন এবং গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৫ উদযাপন ছিল গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের অংশ। এছাড়া সংগঠনের উদ্যোগে বাংলাদেশের বন্যাদুর্গত ৩০০ পরিবারকে খাদ্য, অর্থ ও গবাদি পশু সহায়তা দেওয়া হয়। গত দুই বছরে শতাধিক নতুন সদস্য যুক্ত হয়ে সংগঠনের মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ছয় শত।

সভায় কোষাধ্যক্ষ হালিমুসসান বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন, যা সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। সাধারণ সদস্যদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে নির্বাচন পরিচালনার দায়িত্ব পান প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার আবদুল লতিফ শিকদার, সহকারী নির্বাচন কমিশনার ড. তুষার দাশ ও কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ। তারা জানান, সংবিধান অনুযায়ী সব প্রক্রিয়া স্বাধীন ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। একাধিক প্রার্থী না থাকায় ভোট ছাড়াই ২১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নবনির্বাচিত কমিটি

২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন কামরুল মান্নান আকাশ। সাধারণ সম্পাদক হয়েছেন লিংকন শফিকউল্লাহ। এছাড়া সহ-সভাপতি হিসেবে গোলাম মওলা ও এম এ আহসানুল হাদি, কোষাধ্যক্ষ জাহিদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক সাকিনা আক্তার, প্রকাশনা সম্পাদক নুসরাত হুদা কান্তা, শিক্ষা ও গবেষণা সম্পাদক সেলিম মমতাজ, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক নার্গিস বানু, ক্রীড়া সম্পাদক হায়াত মাহমুদ এবং ১০ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন।

অনুষ্ঠানে আগত অতিথিদের একাংশ।

সভাপতি কামরুল মান্নান আকাশ দায়িত্বভার গ্রহণ করে নবনির্বাচিত সদস্যদের উত্তরীয় পরিয়ে অভিনন্দন জানান। তিনি বলেন, প্রবীণদের অভিজ্ঞতা ও নবীনদের উদ্যম মিলিয়ে সংগঠনকে আরও এগিয়ে নেওয়া হবে।

আনুষ্ঠানিক পর্ব শেষে জনপ্রিয় শিল্পী মাসুদ মিথুন ও রুমানা হকের সঙ্গীত পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত অতিথিরা। দুপুরের খাবারের পর বিকাল পাঁচটায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই শাখার আরও খবর

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au