বিশ্ব

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, জাতিসংঘের সতর্কতা

  • 8:10 pm - September 25, 2025
  • পঠিত হয়েছে:১৩২ বার
মোহাম্মদ হাজ্জাজ জানান আশ্রয়কেন্দ্রে হামলায় তার আত্মীয়স্বজন নিহত হয়েছেন । ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ২৫ সেপ্টেম্বর- জাতিসংঘ সাধারণ পরিষদে যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজায় আবারও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবারের হামলায় অন্তত ৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা আগের দিনের তুলনায় দ্বিগুণ।

রাতের দিকে গাজার নুসেইরাত শরণার্থীশিবিরের আল-আহলি স্টেডিয়ামে এক বিমান হামলায় অন্তত ১২ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে সাতজন নারী ও দুটি শিশু রয়েছে। বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় হিসেবে স্টেডিয়ামটি ব্যবহার করছিল।

গাজা সিটি থেকে পালিয়ে আসা নাজওয়া নামে এক নারী বলেন, “আমার হাতে যা ছিল, তা নিয়েই পালিয়েছি। আমাদের ভয় লাগছে। পরিবহনের খরচ অনেক বেশি, তাই জিনিসপত্র আনা সম্ভব হয়নি।”

জাতিসংঘ সতর্ক করেছে, ইসরায়েলি সেনারা গাজার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দক্ষিণে পালাতে বাধ্য করছেন। তবে ইসরায়েলি সেনাপ্রধান আইয়াল জামির দাবি করেছেন, অধিকাংশ মানুষ ইতিমধ্যে দক্ষিণে চলে গেছেন এবং সেনাদের “পদ্ধতিগত ও সুসংগঠিত অগ্রযাত্রা” অব্যাহত থাকবে। জাতিসংঘের তদন্ত কমিশন এ দাবিকে প্রত্যাখ্যান করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় এখন পর্যন্ত কমপক্ষে ৬৫ হাজার ৪১৯ ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ৬৭ হাজারের বেশি আহত হয়েছেন। ধ্বংসস্তূপে আরও বহু মানুষ আটকা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ওই সময় হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হওয়ার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে।

সুত্রঃ আল–জাজিরা

এই শাখার আরও খবর

মোদির পর সেনাপ্রধানের সঙ্গে বৈঠক, বাংলাদেশ নিয়ে কী বার্তা দিলেন ত্রিবেদী?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই দিনে…

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au