বিশ্ব

মেয়ের মৃতদেহ ২০ বছর ধরে ফ্রিজে, জাপানে গ্রেপ্তার ৭৫ বছরের এক নারী

  • 3:18 am - September 26, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ২৬ সেপ্টেম্বর- জাপানে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, ৭৫ বছর বয়সী কেইকো মোরি নামের এক নারী তার মেয়ের মৃতদেহ প্রায় দুই দশক ধরে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলেন। মঙ্গলবার টোকিওর উত্তর-পূর্বে ইবারাকি প্রিফেকচারের মোরির বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় পুলিশের মুখপাত্র জানিয়েছেন, মোরির বাড়ির একটি ডিপ ফ্রিজ থেকে প্রাপ্তবয়স্ক এক নারীর মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহের পরিচয় শনাক্ত করতে গিয়ে মোরি বলেন, এটি তার মেয়ে মাকিকো মোরির দেহ।
মাকিকোর জন্ম ১৯৭৫ সালে। তিনি জীবিত থাকলে বর্তমানে বয়স হতো ৪৯ বা ৫০ বছর। মৃতদেহে আংশিক পচন ধরেছে বলে জানা গেছে। সঠিক মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।

মঙ্গলবার মোরি এক আত্মীয়কে সঙ্গে নিয়ে পুলিশের কাছে যান এবং জানান, তিনি তার মেয়ের লাশ ফ্রিজে রেখেছেন। পরে পুলিশ মোরিকে নিয়ে তার বাসায় যায় এবং সেখানে টি-শার্ট ও অন্তর্বাস পরা অবস্থায়, ফ্রিজের ভেতরে হাঁটু গেড়ে বসা মৃতদেহটি দেখতে পায়।

তদন্তকারীদের মোরি বলেন, মৃতদেহ থেকে তীব্র গন্ধ বেরোচ্ছিল। তাই তিনি একটি ফ্রিজ কিনে তার মেয়ের দেহ সেখানে সংরক্ষণ করেন।
প্রাথমিকভাবে পুলিশ তাকে মৃতদেহ ফেলে রাখার অভিযোগে গ্রেপ্তার করেছে।

মোরির আরও কয়েকজন সন্তান রয়েছে, তবে তাদের সম্পর্কে বা মাকিকোর বিষয়ে তারা কী জানায়, পুলিশ কিছু প্রকাশ করেনি। জানা গেছে, এই মাসের শুরুতে মোরির স্বামীর মৃত্যু হয় এবং এরপর থেকে তিনি একাই বসবাস করছিলেন।

সূত্র : এএফপি

এই শাখার আরও খবর

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হলে কী বদলাবে, কেন উদ্বিগ্ন ভারত?

মেলবোর্ন, ২০ আগষ্ট- সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে মক্কা চুক্তি স্বাক্ষরের পরপরই তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাক একটি প্রতিবেদনে বাংলাদেশকে ওই চুক্তিতে যুক্ত করার সম্ভাবনা…

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেলবোর্ন, ২০ আগষ্ট- দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে…

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় বাংলাদেশ

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের সঙ্গে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। এর আগে নতুন চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশকে গঙ্গার…

বিক্ষোভে অচল যাদবপুর, পুলিশের ব্যারিকেড ভেঙে বিশ্ববিদ্যালয়ের গেটে এবিভিপি

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভর উত্তেজনা বিরাজ করেছে। পুলিশের ব্যারিকেড ভেঙে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি)…

দুই কিডনি বিকল, বাঁচতে চান শিক্ষক লিটন শর্মা

মেলবোর্ন, ২০ আগষ্ট- দুই কিডনিতে জটিলতা দেখা দেওয়ায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন সিলেটের তরুণ কলেজ শিক্ষক লিটন শর্মা। নিয়মিত ডায়ালাইসিস করেও শারীরিক অবস্থার স্থায়ী উন্নতি হচ্ছে…

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক, অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ

মেলবোর্ন, ২০ আগষ্ট- জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au