বিশ্ব

ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়া বেআইনি : কলকাতা হাইকোর্ট

  • 3:47 pm - September 27, 2025
  • পঠিত হয়েছে:৩৯ বার
ছবি: এএফপি

মেলবোর্ন, ২৭ সেপ্টেম্বর- বাংলাদেশে বন্দি থাকা এক অন্তঃসত্ত্বা নারীসহ ছয় ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল বলে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত বলেছে, এই পদক্ষেপ আইনবহির্ভূত। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও ঋতব্রত মিত্রর বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে তাদের ভারতে ফিরিয়ে আনতে হবে।

বীরভূম জেলার বাসিন্দা সোনালি খাতুন বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ কারাগারে বন্দি আছেন। গ্রেপ্তারের সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর স্বামী দানেশ শেখ ও ছেলে সাবির শেখসহ মোট ছয়জনকে পশ্চিম দিল্লি পুলিশ বাংলাদেশে পাঠিয়েছিল।

চাঁপাইনবাবগঞ্জ কারাগারের জেলার মোহাম্মদ জাকির হোসেন জানিয়েছেন, সোনালির স্বাস্থ্য নিয়ে কারাগারের ডাক্তার নজর রাখছেন। প্রয়োজনে বাইরের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হবে।

হাইকোর্ট বলেছে, বিদেশি সন্দেহে আটক হলে পরিচয় যাচাইয়ের জন্য নির্দিষ্ট সময়সীমা রয়েছে। অথচ এই পরিবারকে মাত্র দুই দিনের মধ্যে বাংলাদেশে পাঠানো হয়েছে, যা আইনের পরিপন্থী। দিল্লি পুলিশের তাড়াহুড়ো ও ভুল সিদ্ধান্তকেও আদালত সমালোচনা করেছে।

মানবাধিকার সংগঠনগুলোর মতে, এই রায় পরিযায়ী শ্রমিকদের জন্য একটি বড় জয়। কারণ সীমান্তবর্তী এলাকার বাংলাভাষী শ্রমিকরা প্রায়ই ‘অবৈধ বাংলাদেশি’ সন্দেহে ভুক্তভোগী হন।

বীরভূম জেলা পুলিশ জমির দলিলসহ একাধিক নথি সংগ্রহ করে প্রমাণ করেছে, সোনালি খাতুন ও অপর পরিবারের সদস্যরা ভারতীয় নাগরিক। এসব দলিল ১৯৫০, ১৯৬০ ও ১৯৭০-এর দশকের। তবে প্রমাণ দাখিলের আগেই তাদের বাংলাদেশে পাঠানো হয়েছিল।

পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেসের সাংসদ সামিরুল ইসলাম বলেন“এই রায়ের পর পশ্চিমবঙ্গের মানুষের বিরুদ্ধে বাংলাদেশি আখ্যা দেওয়া থেকে বিরত থাকা উচিত।”

পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক আসিফ ফারুক মনে করেন, আদালতের এই রায় শ্রমিকদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে।

গত চার মাস ধরে বিভিন্ন রাজ্যে ‘অবৈধ বাংলাদেশি’ চিহ্নিত করার নামে অভিযান চলছে। এতে পশ্চিমবঙ্গ থেকে কাজ করতে যাওয়া অনেক শ্রমিক, বিশেষত বাংলাভাষীরা, ভুক্তভোগী হচ্ছেন। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, ইতিমধ্যে অন্তত ১৫ জনকে ভারতীয় নাগরিক হিসেবে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

সুত্রঃ বিবিসি বাংলা

এই শাখার আরও খবর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

মেলবোর্ন, ২৪ জুন– মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের…

‘ধর্ম অবমাননার’ অভিযোগে হিন্দু যুবক আটক, বাড়িতে হামলা-মন্দিরে ভাঙচুর

মেলবোর্ন, ২৪ জুন- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে এক হিন্দু যুবককে পুলিশ হেফাজতে নেওয়ার পর উত্তেজিত জনতার হামলায় বাড়ি, দোকান ও একটি…

মোংলায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, নারী-পুরুষসহ ৭ জন আহত

মেলবোর্ন, ২৪ জুন- মোংলায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ সংখ্যালঘু এক পরিবারের সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার মিঠাখালী ইউনিয়নের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

শিগগিরই খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার, বাধা কোথায়

মেলবোর্ন, ২৪ জুন- বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা এগোলেও তা দ্রুত বাস্তবায়নের সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।…

হোয়াটসঅ্যাপ প্রধান হিসেবে নিয়োগ পেলেন ভারতের কুনাল শাহ

মেলবোর্ন,  ২৪ জুন- বিশ্বের অন্যতম জনপ্রিয় বার্তা আদান-প্রদানের মাধ্যম হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের খ্যাতনামা প্রযুক্তি উদ্যোক্তা কুনাল শাহ। হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au