বিশ্ব

কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০

  • 2:08 pm - October 01, 2025
  • পঠিত হয়েছে:৬৭ বার
নিরাপত্তা বাহিনীর সদস্যরা কোয়েটায় বিস্ফোরণস্থল পরিদর্শন করেন। ৩০ সেপ্টেম্বর ২০২৫, ফ্রন্টিয়ার কর্পসের সদর দপ্তার।ছবি: এএফপি

মেলবোর্ন, ১ অক্টোবর- পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় একটি আধা সামরিক বাহিনীর সদর দপ্তরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। মঙ্গলবারের এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

প্রাদেশিক মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানান, আত্মঘাতী হামলার পরপরই কয়েকজন সশস্ত্র ব্যক্তি সদর দপ্তরে হামলা চালায়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের তুমুল গোলাগুলি হয়। তিনি আরও জানান, আত্মঘাতী হামলাকারী একটি পিকআপ ট্রাক চালাচ্ছিলেন। এ ঘটনায় বন্দুকযুদ্ধে আরও চার হামলাকারী নিহত হয়েছে।

প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত কাকার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, নিহতদের মধ্যে সাধারণ নাগরিক ও আধা সামরিক বাহিনীর সদস্য রয়েছেন। তবে নিহত সেনাসদস্যদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

খনিজ সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশে অবস্থিত গওয়াদার বন্দর চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের একটি গুরুত্বপূর্ণ অংশ। সাম্প্রতিক সময়ে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো এ অঞ্চলে হামলা জোরদার করেছে।

এ হামলার দায় কেউ স্বীকার না করলেও ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানের খনিজ সম্পদে আন্তর্জাতিক বিনিয়োগ ঠেকাতে ভারত এসব উগ্রবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। তবে নয়াদিল্লি এই অভিযোগ অস্বীকার করেছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্যের দাবি

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী শিক্ষার্থীকে নিজ মেসে মারধর এবং জাতিগত ও সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের…

পারস্পরিক আস্থা ও মর্যাদাপূর্ণ আমন্ত্রণ না হলে ভারতে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা কম: উপদেষ্টা

মেলবোর্ন, ২০ আগষ্ট- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী মাসে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরের সম্ভাবনা এখনো ‘ক্ষীণ’। দুই দেশের মধ্যে নির্দিষ্ট কিছু বিষয়ে পারস্পরিক…

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হলে কী বদলাবে, কেন উদ্বিগ্ন ভারত?

মেলবোর্ন, ২০ আগষ্ট- সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে মক্কা চুক্তি স্বাক্ষরের পরপরই তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাক একটি প্রতিবেদনে বাংলাদেশকে ওই চুক্তিতে যুক্ত করার সম্ভাবনা…

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেলবোর্ন, ২০ আগষ্ট- দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে…

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় বাংলাদেশ

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের সঙ্গে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। এর আগে নতুন চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশকে গঙ্গার…

বিক্ষোভে অচল যাদবপুর, পুলিশের ব্যারিকেড ভেঙে বিশ্ববিদ্যালয়ের গেটে এবিভিপি

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভর উত্তেজনা বিরাজ করেছে। পুলিশের ব্যারিকেড ভেঙে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au