বিশ্ব

কিংবদন্তি প্রাণিবিজ্ঞানী জেন গুডল আর নেই

  • 2:18 pm - October 02, 2025
  • পঠিত হয়েছে:১২৯ বার
১৯৬০ সালে তাঞ্জানিয়ার গোম্বে ন্যাশনাল পার্কে শিম্পাঞ্জি গবেষণা শুরু করেছিলেন জেন গুডল। ছবি: জেন গুডল ইনস্টিটিউট

মেলবোর্ন, ২ অক্টোবর: বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ও পরিবেশ আন্দোলনের অন্যতম অগ্রদূত জেন গুডল আর নেই। মানবজাতির কাছে শিম্পাঞ্জি গবেষণার পথিকৃৎ হিসেবে পরিচিত এই কিংবদন্তি বিজ্ঞানীর মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জেন গুডল আফ্রিকার তানজানিয়ার জঙ্গলে দীর্ঘ সময় ধরে শিম্পাঞ্জির জীবনযাপন, অভ্যাস ও সামাজিক আচরণ নিয়ে যুগান্তকারী গবেষণা করেন। তাঁর গবেষণাই প্রাণিবিদ্যার ধারা বদলে দিয়েছিল। প্রাণী ও মানুষের সম্পর্ক নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন তিনি।

জীবদ্দশায় গুডল ছিলেন পরিবেশ সংরক্ষণ ও প্রাণী অধিকার আন্দোলনের মুখপাত্র। জলবায়ু পরিবর্তন, বন উজাড় রোধ ও বিপন্ন প্রাণী রক্ষায় তিনি বিশ্বব্যাপী সক্রিয় ভূমিকা রেখেছেন। তরুণ প্রজন্মকে প্রকৃতি রক্ষায় উদ্বুদ্ধ করতে গড়ে তুলেছিলেন “রুটস অ্যান্ড শুটস” নামের সংগঠন।

বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থা থেকে তিনি অসংখ্য সম্মাননা পেয়েছেন। বিজ্ঞান, মানবতা ও পরিবেশ রক্ষায় তাঁর অবদানকে সমালোচকরা ‘অমর উত্তরাধিকার’ হিসেবে বর্ণনা করছেন।

জেন গুডলের মৃত্যুতে বিশ্বজুড়ে বিজ্ঞানী, পরিবেশকর্মী ও সাধারণ মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন। অনেকেই বলছেন, প্রকৃতি ও বন্যপ্রাণ রক্ষায় তাঁর কাজ আগামীর প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

 

এই শাখার আরও খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্যের দাবি

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী শিক্ষার্থীকে নিজ মেসে মারধর এবং জাতিগত ও সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের…

পারস্পরিক আস্থা ও মর্যাদাপূর্ণ আমন্ত্রণ না হলে ভারতে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা কম: উপদেষ্টা

মেলবোর্ন, ২০ আগষ্ট- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী মাসে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরের সম্ভাবনা এখনো ‘ক্ষীণ’। দুই দেশের মধ্যে নির্দিষ্ট কিছু বিষয়ে পারস্পরিক…

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হলে কী বদলাবে, কেন উদ্বিগ্ন ভারত?

মেলবোর্ন, ২০ আগষ্ট- সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে মক্কা চুক্তি স্বাক্ষরের পরপরই তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাক একটি প্রতিবেদনে বাংলাদেশকে ওই চুক্তিতে যুক্ত করার সম্ভাবনা…

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেলবোর্ন, ২০ আগষ্ট- দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে…

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় বাংলাদেশ

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের সঙ্গে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। এর আগে নতুন চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশকে গঙ্গার…

বিক্ষোভে অচল যাদবপুর, পুলিশের ব্যারিকেড ভেঙে বিশ্ববিদ্যালয়ের গেটে এবিভিপি

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভর উত্তেজনা বিরাজ করেছে। পুলিশের ব্যারিকেড ভেঙে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au