বাংলাদেশ

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, এনসিপি নেতা আখতার-জারার সংবাদ সম্মেলন বর্জন

  • 9:40 pm - October 02, 2025
  • পঠিত হয়েছে:১৮৩ বার
বিমানবন্দরের ভিআইপি গেটে এনসিপির নেতাকর্মীরা। ছবি : ভিডিও থেকে নেওয়া

মেলবোর্ন, ২ অক্টোবর- ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের সঙ্গে সাংবাদিকদের বিরূপ আচরণের ঘটনায় দলের সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেছেন সাংবাদিকেরা। আজ বৃহস্পতিবার সকালে ভিআইপি ফটকে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে এ ঘটনার সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, যখন ঘটনাটি ঘটে, তখন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা সেখানে উপস্থিত ছিলেন না।

প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির ভিআইপি ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় আখতার হোসেন ও তাসনিম জারাকে ফুল দিয়ে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন এনসিপির কয়েকজন নেতা-কর্মী। হুমায়ূন কবিরের বক্তব্য চলার সময়ই তারা ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে শুরু করেন। এতে সাংবাদিকদের বক্তব্য শুনতে সমস্যা হলে এক সাংবাদিক তাঁদের স্লোগান থামানোর অনুরোধ করেন। এর জবাবে এনসিপির কয়েকজন নেতা-কর্মী সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

ঘটনার পর সাংবাদিকেরা ক্ষোভ প্রকাশ করে আখতার হোসেন ও তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সাংবাদিকেরা সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দিয়ে বেরিয়ে যাচ্ছেন, আর এনসিপির কয়েকজন নেতা তাঁদের থামানোর চেষ্টা করছেন।

ভিডিওতে এনসিপির এক নেতাকে বলতে শোনা যায়, “কিছু মানুষের জন্য সবাইকে ভুল বুঝবেন না, প্লিজ।” তবে সাংবাদিকেরা তাঁর অনুরোধে সাড়া দেননি। এক সাংবাদিক বলেন, “এবার ফাঁকা করে দিছি, বহু জায়গা হইছে, আপনারা মিছিল করেন।” এরপর সাংবাদিকেরা স্থান ত্যাগ করেন।

ঘটনার পর এনসিপির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ দুঃখজনক ও নিন্দনীয়। দলটি বিষয়টি খতিয়ে দেখছে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রমাণের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে গিয়েছিলেন। নয় দিনের সফর শেষে আজ সকাল ৯টায় তিনি ঢাকায় ফেরেন। তাঁর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সদস্য মোহাম্মদ নকিবুর রহমান, এনসিপির আখতার হোসেন ও তাসনিম জারা।

ঘটনার পর রাজনৈতিক ও সাংবাদিক মহলে এনসিপির নেতা-কর্মীদের আচরণ নিয়ে সমালোচনা চলছে। অনেক সাংবাদিক মন্তব্য করেছেন, রাজনীতিকদের অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে সৌজন্য বজায় রাখা এখন সময়ের দাবি।

সুত্রঃ প্রথম আলো

এই শাখার আরও খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্যের দাবি

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী শিক্ষার্থীকে নিজ মেসে মারধর এবং জাতিগত ও সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের…

পারস্পরিক আস্থা ও মর্যাদাপূর্ণ আমন্ত্রণ না হলে ভারতে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা কম: উপদেষ্টা

মেলবোর্ন, ২০ আগষ্ট- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী মাসে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরের সম্ভাবনা এখনো ‘ক্ষীণ’। দুই দেশের মধ্যে নির্দিষ্ট কিছু বিষয়ে পারস্পরিক…

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হলে কী বদলাবে, কেন উদ্বিগ্ন ভারত?

মেলবোর্ন, ২০ আগষ্ট- সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে মক্কা চুক্তি স্বাক্ষরের পরপরই তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাক একটি প্রতিবেদনে বাংলাদেশকে ওই চুক্তিতে যুক্ত করার সম্ভাবনা…

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেলবোর্ন, ২০ আগষ্ট- দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে…

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় বাংলাদেশ

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের সঙ্গে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। এর আগে নতুন চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশকে গঙ্গার…

বিক্ষোভে অচল যাদবপুর, পুলিশের ব্যারিকেড ভেঙে বিশ্ববিদ্যালয়ের গেটে এবিভিপি

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভর উত্তেজনা বিরাজ করেছে। পুলিশের ব্যারিকেড ভেঙে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au