বিশ্ব

মধ্যপ্রদেশে একের পর এক শিশুর মৃত্যু, আবারও কফ সিরাপের মরণফাঁদ

  • 1:04 am - October 10, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার
এই কফ সিরাপটি সেবনের পর মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ছবি: রয়টার্স

মেলবোর্ন,১০ অক্টোবর- এ যেন চেনা ঘাতকের ফিরে আসা। এর জের ধরে একটি ওষুধ কোম্পানির মালিক সদ্য গ্রেপ্তারও হয়েছেন। সেপ্টেম্বরের শুরুর দিকে ভারতের মধ্যপ্রদেশের একটি ছোট্ট শহরে আচমকা একে পর এক শিশু মারা যেতে থাকে। স্থানীয় স্বাস্থ্যকর্মীরা হন্যে হয়ে এর কারণ খুঁজতে থাকেন।

অন্তত ১৯টি শিশুর মৃত্যু হয়েছিল এবং সেটা হয়েছিল একটি চেনা কফ সিরাপ খাওয়ার কয়েক সপ্তাহের মধ্যে। তাদের বয়স এক থেকে ছয় বছরের মধ্যে। স্বাস্থ্য কর্মকর্তারা খাওয়ার পানি থেকে শুরু করে মশার কামড়ের শঙ্কা পর্যন্ত সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করতে থাকেন।

কফ সিরাপটিতে ৪৮ দশমিক ৬ শতাংশ ডাইথাইলিন গ্লাইকোল আছে। এটি একটি বিষাক্ত দ্রাবক, যা শিল্পকারখানায় ব্যবহৃত হয়। ওষুধে এটি থাকারই কথা নয়।  বিষাক্ত এই অ্যালকোহল পান করলে সচরাচর কিডনি বিকল হয়ে যায়।

তারপর জানা গেল, এই শিশুদের সবারই কিডনি বিকল হয়ে গিয়েছিল। তারা সবাই যে কফ সিরাপটি খেয়েছিল, সেটার নাম কোল্ডরিফ।

কর্মকর্তারা কফ সিরাপটি পরীক্ষা করতে চেন্নাইয়ে একটি সরকারি পরীক্ষাগারে পাঠান। সেখান থেকে কয়েক সপ্তাহ পর নিশ্চিত করা হয় যে কফ সিরাপটিতে ৪৮ দশমিক ৬ শতাংশ ডাইথাইলিন গ্লাইকোল আছে। এটি একটি বিষাক্ত দ্রাবক, যা শিল্পকারখানায় ব্যবহৃত হয়। ওষুধে এটি থাকারই কথা নয়।  বিষাক্ত এই অ্যালকোহল পান করলে সচরাচর কিডনি বিকল হয়ে যায়।

শুধু মধ্যপ্রদেশে নয়, প্রতিবেশী রাজস্থান রাজ্যেও দুটি শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়। অভিযোগ আছে, তারাও স্থানীয়ভাবে তৈরি একটি কাশির সিরাপ খেয়েছিল। সিরাপটি খুব ছোট শিশুদের জন্য নিরাপদ নয়। এ থেকে সেখানে গণরোষ তৈরি হয় এবং সরকার তদন্তে নামে।

ভারতে তৈরি কফ সিরাপে থাকা বিষাক্ত দ্রাবক ডাইথাইলিন গ্লাইকোল বছরের পর বছর ধরে বহু শিশুর মৃত্যুর কারণ হয়েছে। ২০২৩ সালে  গাম্বিয়ায় ৭০টি এবং উজবেকিস্তানে ১৮টি শিশুর মৃত্যুর কারণ হিসেবে ভারতের তৈরি কফ সিরাপের কথা এসেছিল।

তার আগে ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের জানুয়ারির মধ্যে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে কফ সিরাপ খেয়ে অন্তত ১২ শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছিল।

তাদের সবার বয়স পাঁচ বছরের কম ছিল। সে সময় সেখানে কফ সিরাপ সেবনে আরও বেশি শিশুর মৃত্যুর হয়েছিল বলে দাবি করেছিলেন আন্দোলনকর্মীরা।

২০২৩ সালে  গাম্বিয়ায় ৭০টি এবং উজবেকিস্তানে ১৮টি শিশুর মৃত্যুর কারণ হিসেবে ভারতের তৈরি কফ সিরাপের কথা এসেছিল।

অতীতে কোডিনযুক্ত কফ সিরাপ নিয়েও শোরগোল উঠেছে।

প্রতিবারই শিশু মৃত্যুর পর কিছুদিন হইচই হয়, ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেয়। কিছুদিন পর বিষাক্ত সিরাপ আবার ফিরে আসে।

সমালোচকেরা বলছেন, ওষুধের বাজারে বিভক্তি এবং দুর্বল নিয়ন্ত্রক ব্যবস্থার কারণে এমনটা হয়। প্রায়ই ছোট ছোট কোম্পানি অনুমোদনহীন এসব সিরাপ তৈরি করে এবং কম দামে বাজারে বিক্রি করে। প্রায়ই এগুলো দেখেও না দেখার ভান করা হয়। ভারতে কফ সিরাপের বাজারও ২০৩৫ সাল নাগাদ অনেক বড় হওয়ার সম্ভাবনার কথা বলা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে,  তামিলনাড়ুভিত্তিক একটি ওষুধ কোম্পানি কোল্ডরিফ নামে ওই কফ সিরাপটি তৈরি করেছে। শ্রীসান ফার্মাসিউটিক্যালস নামে ওই ওষুধ কোম্পানির মালিকের নাম রঙনাথান গোবিন্দান।

গতকাল বুধবার রাতে মধ্যপ্রদেশ পুলিশ চেন্নাই থেকে তাঁকে গ্রেপ্তার করেছে। তাঁকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

কর্মকর্তারা বলেন, রঙনাথনের বিরুদ্ধে ক্ষতিকর (অ্যাডালটারেটেড) ওষুধ তৈরি, হত্যাচেষ্টা এবং শিশুদের নিরাপত্তা বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে। রঙনাথন তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং আদালতে নিজের দাবির পক্ষে প্রমাণ উপস্থাপন করার কথা বলেছেন।

সুত্রঃ বিবিসি ও এনডিটিভি

এই শাখার আরও খবর

মোদির পর সেনাপ্রধানের সঙ্গে বৈঠক, বাংলাদেশ নিয়ে কী বার্তা দিলেন ত্রিবেদী?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই দিনে…

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au