বিশ্ব

যুক্তরাষ্ট্রের টেনেসির সামরিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

  • 1:41 pm - October 11, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার
অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমসের কারখানায় বিস্ফোরণের পর ঘটনাস্থলে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। ।ছবি: রয়টার্স

মেলবোর্ন, ১১ অক্টোবর- যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে সামরিক বাহিনীর জন্য বিস্ফোরক তৈরির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে কয়েকজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার সকাল পৌনে আটটার দিকে টেনেসির বাকসনর্ট শহরে অবস্থিত অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমস নামের প্রতিষ্ঠানের কারখানাটিতে বিস্ফোরণটি ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা ক্রিস ডেভিস জানান, প্রাথমিকভাবে হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি।

অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমস সামরিক বাহিনী ছাড়াও উড়োজাহাজ, মহাকাশ প্রযুক্তি ও বেসরকারি খাতের জন্য বিস্ফোরক তৈরি করে। ১ হাজার ৩০০ একরজুড়ে বিস্তৃত প্রতিষ্ঠানটির কারখানা ও গবেষণাগার এলাকায় বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলেছে।

হিকম্যান এলাকার মেয়র জিম বেটস জানিয়েছেন, এর আগে কারখানাটিতে বড় ধরনের কোনো নিরাপত্তা ত্রুটি পাওয়া যায়নি। তবে ২০১৪ সালে সেখানে গোলাবারুদে ছোট একটি বিস্ফোরণে একজন নিহত ও তিনজন আহত হয়েছিলেন।

ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ ও দমকল কর্তৃপক্ষ।

সূত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

আজ মেসির ৩৯তম জন্মদিন

মেলবোর্ন, ২৪ জুন- ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত ও সফল তারকাদের একজন লিওনেল আন্দ্রেস মেসি আজ ৩৯ বছরে পা রেখেছেন। আর্জেন্টিনার রোজারিও শহরের এক সাধারণ পরিবারে…

ইরানের পারমাণবিক স্থাপনায় আইএইএর পরিদর্শন চলবে

মেলবোর্ন, ২৪ জুন- ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রসহ সংশ্লিষ্ট পারমাণবিক স্থাপনাগুলোতে সংস্থার পরিদর্শন…

সহকর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগে তোলপাড় ভিক্টোরিয়া লিবারেল পার্টি

মেলবোর্ন, ২৪ জুন-  অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের বিরোধী দল লিবারেল পার্টির এক সংসদ সদস্য (এমপি) নিজেরই দলীয় সহকর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগ এনে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন…

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

মেলবোর্ন, ২৪ জুন-  জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে ফের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

ইসরায়েলি অভিযানে নিখোঁজ ও আটক ৩৭ লেবানিজ

মেলবোর্ন, ২৪ জুন-  লেবাননে চলমান সংঘাতের মধ্যে অন্তত ৩৭ জন লেবানিজ নাগরিক ইসরায়েলি বাহিনীর হাতে আটক বা অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ২০২৪ সাল…

রেকর্ড তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, বিদ্যুৎহীন ৬৮ হাজার পরিবার

মেলবোর্ন, ২৪ জুন- ইউরোপজুড়ে চলমান রেকর্ড তাপপ্রবাহের মধ্যে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছে ফ্রান্স। অতিরিক্ত গরমের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় দেশটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au