বিশ্ব

নতুন প্রধানমন্ত্রী লেকর্নুর নেতৃত্বে ফ্রান্সে ম্যাখোঁর নতুন সরকার

  • 2:19 am - October 14, 2025
  • পঠিত হয়েছে:১৮৮ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ১৪ অক্টোবর- ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ নতুন মন্ত্রিসভা গঠন করেছেন, যেখানে অভিজ্ঞ রাজনীতিক ও নতুন মুখের মিশ্রণ দেখা গেছে। আসন্ন অর্থবছরের বাজেট উপস্থাপনের আগে এই সরকার গঠনের মাধ্যমে তিনি রাজনৈতিক স্থিতি পুনরুদ্ধারের চেষ্টা করছেন।

নবনিযুক্ত প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর নেতৃত্বে এই সরকার বাজেট পাস ও অর্থনৈতিক সংস্কারে মনোযোগ দেবে বলে জানানো হয়েছে। প্রেসিডেন্ট ম্যাখোঁ সপ্তাহজুড়ে নতুন সরকারের সদস্যদের চূড়ান্ত করতে একাধিক বৈঠক করেছেন।

নতুন মন্ত্রিসভায় জ্যাঁ-নোয়েল ব্যারো পররাষ্ট্রমন্ত্রী পদে বহাল থাকছেন, আর বিদায়ী শ্রমমন্ত্রী ক্যাথেরিন ভত্রিন পেয়েছেন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব।
অর্থমন্ত্রী হয়েছেন ম্যাখোঁর ঘনিষ্ঠ সহযোগী রোলাঁ লেস্কুর, আর প্যারিসের পুলিশ প্রধান লরঁ নুনিয়েজ স্বরাষ্ট্রমন্ত্রী পদে উন্নীত হয়েছেন।
পরিবেশ রূপান্তর মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডব্লিউডব্লিউএফ ফ্রান্সের সাবেক পরিচালক মোনিক বারবুত।
বিচারমন্ত্রী জেরাল্ড দারমানিন এবং সংস্কৃতিমন্ত্রী রাশিদা দাতি তাদের পদে বহাল থাকবেন, যদিও দাতির বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচার আগামী বছর শুরু হবে।

লেকর্নু এক্স-এ বার্তা দিয়ে বলেছেন, “ফ্রান্সের স্বার্থে এবং বছরের শেষের আগেই বাজেট প্রণয়নের লক্ষ্যে মিশনভিত্তিক সরকার গঠন করা হয়েছে।”
আগামী সোমবার তিনি সংসদে ২০২৬ সালের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। সাংবিধানিকভাবে এটির পর্যালোচনার জন্য ৭০ দিনের সময় নির্ধারিত।

ফরাসি রাজনীতিতে বর্তমানে অচলাবস্থা বিরাজ করছে। ঋণ ও ঘাটতি কমাতে ইউরোপীয় ইউনিয়নের চাপের মুখে সরকার ব্যয়সংকোচনমূলক বাজেট আনছে।
বিশ্লেষকদের মতে, এই বাজেটই নির্ধারণ করবে ম্যাখোঁ সরকারের স্থায়িত্ব কতদিন টিকে থাকবে—কারণ এর আগেই এমন পদক্ষেপ লেকর্নুর দুই পূর্বসূরিকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল।

সুত্রঃ আলজাজিরা।

এই শাখার আরও খবর

আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটাও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় শেষ করেছে…

অভিবাসন কমানোর পরিকল্পনায় প্রবীণসেবা কর্মীরাও ঝুঁকিতে

অস্ট্রেলিয়ার বিরোধী জোটের প্রস্তাবিত অভিবাসন কমানোর পরিকল্পনায় দেশটির প্রবীণসেবা খাতে কর্মরত কিছু কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে স্বীকার করেছেন বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর। একই সঙ্গে…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে তিন দলের তিন পরিকল্পনা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি নিয়ে ক্ষমতাসীন লেবার পার্টি, বিরোধী লিবারেল-ন্যাশনাল জোট এবং ওয়ান নেশন পার্টির মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। তিন দলই বর্তমানের তুলনায় অভিবাসন…

ভেনিস বিয়েনালে মেন্টরশিপে বাংলাদেশি শিল্পী মিতা চৌধুরী

অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের ভেনিস বিয়েনালে মেন্টরশিপ কর্মসূচির জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তঃবিষয়ক শিল্পী মিতা চৌধুরী। ২০২৬ সালের এই বিশেষ মেন্টরশিপের জন্য তাকে নির্বাচিত করেছে…

মোদির পর সেনাপ্রধানের সঙ্গে বৈঠক, বাংলাদেশ নিয়ে কী বার্তা দিলেন ত্রিবেদী?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই দিনে…

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au