বিশ্ব

শিক্ষকদের আটকে দিল পুলিশ, আসতে পারে নতুন কর্মসূচি

  • 12:24 am - October 15, 2025
  • পঠিত হয়েছে:১৩২ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ অক্টোবর- বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ বেশ কয়েকটি দাবিতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি নিয়ে এগোতে থাকা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঢাকার বিভিন্ন স্থানে আটকে দিয়েছে পুলিশ। সোমবার সকাল থেকেই রাজধানীর প্রবেশমুখগুলোতে বাড়ানো হয় নিরাপত্তা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ আশপাশের জেলা থেকে শিক্ষকরা সকালেই ঢাকার পথে রওনা দেন। তবে টঙ্গী, উত্তরা ও সায়েদাবাদে তাদের অনেককেই আটকানো হয়। অনেকেই পায়ে হেঁটে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ফিরিয়ে দেয়।

বাংলাদেশ শিক্ষক সমিতির নেতারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি মো. ফজলুল হক বলেন, “আমরা কেবল ন্যায্য দাবি নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি দিতে চেয়েছিলাম। কিন্তু আমাদের রাস্তায় আটকে দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, যদি সরকারের পক্ষ থেকে দ্রুত আলোচনার উদ্যোগ না আসে, তবে শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করবেন।

অন্যদিকে, পুলিশ জানায়, অনুমতি ছাড়া রাজধানীতে বড় সমাবেশের চেষ্টা করলে তা জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে। তাই সচিবালয়ের আশপাশে সব ধরনের অননুমোদিত জমায়েত বন্ধে তারা প্রস্তুত রয়েছে।

দেলোয়ার হোসেন আজিজী জানান, গত ১৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে শিক্ষা উপদেষ্টা, সচিব এবং সিনিয়র কর্মকর্তাদের উপস্থিতিতে এই তিনটি দাবি বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত হয়। কিন্তু এখনো তা কার্যকর হয়নি। তিনি বলেন, ‘আমরা আলোচনার সব পথ শেষ করেছি। সিদ্ধান্ত হয়েও তা বাস্তবায়ন হয়নি। এখন মন্ত্রণালয়ে গিয়ে নতুন করে আলোচনার কোনো বিষয় নেই।

কেবল সিদ্ধান্ত বাস্তবায়ন চাই।’

তিনি আরো জানান, গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পুলিশ প্রশাসনের অনুরোধে পদযাত্রার সময় কিছুটা পিছিয়ে নির্ধারণ করা হয়েছে।

অধ্যক্ষ আজিজী বলেন, ‘যদি শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় যৌথভাবে প্রেস ব্রিফিং করে জানায় যে দাবি মেনে নেওয়া হয়েছে এবং প্রজ্ঞাপন দুই-তিন দিনের মধ্যে দেওয়া হবে , তাহলে আমরা সচিবালয় অভিমুখে পদযাত্রা স্থগিত করব। তবে ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি চলবে।’

সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

এই শাখার আরও খবর

একাত্তরে শান্তি কমিটিতে বাবার থাকার কারণ জানালেন আসিফ আকবর

সংগীতশিল্পী আসিফ আকবরের বাবা অ্যাডভোকেট আলী আকবর ১৯৭১ সালে কুমিল্লা জেলা মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং দলটির সঙ্গে সম্পৃক্ততার কারণে শান্তি কমিটির সঙ্গেও যুক্ত…

​শুভ জন্মাষ্টমী ও অসাম্প্রদায়িক বাংলাদেশ: সম্প্রীতির আলোয় ঘুচুক অন্ধত্ব

​জন্মাষ্টমী, অসাম্প্রদায়িক চেতনা এবং আমাদের বাংলাদেশ ​সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। পরম অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসেবে দিনটি পালিত হয়ে আসছে গভীর…

পাঁচ মাস আগে জামিনে বেরিয়ে এবার নিজের ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত বাবাকে ছুরিকাঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বড় ছেলের বিরুদ্ধে। এ সময় বাবাকে রক্ষা করতে…

কোপানোর পর গুলি, ঘটনাস্থলেই যুবদল কর্মীর মৃত্যু

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে মুহাম্মদ করিম নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে একদল সন্ত্রাসী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ৪ থেকে ৫টি মোটরসাইকেলে করে আসা…

আইসিটি শুনানিতে জলদস্যুকে কীভাবে রাষ্ট্রপক্ষের সাক্ষী বানানো হলো?

আলকাস মালিকের মৃত্যুর ১৫ বছর পর সেই ঘটনার বর্ণনা কি হঠাৎ বদলে গেছে? সুন্দরবনের জলদস্যু দল ‘রাজু বাহিনী’র সঙ্গে যুক্ত ট্রলারচালক আব্বাস মালিক এখন মানবতাবিরোধী…

সাভারে শিশু ধর্ষণ মামলায় এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেপ্তার নেই

ঢাকার সাভারে এক শিশু মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার এক সপ্তাহ পর মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ মাদ্রাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে অভিযুক্ত ১০ জনের কাউকেই এ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au