বাংলাদেশ

ঢাকায় মার্কিন দূতাবাসে হঠাৎ বাড়তি নিরাপত্তা, কি ঘটেছিল

  • 7:45 am - October 15, 2025
  • পঠিত হয়েছে:১৩৭ বার
ঢাকার মার্কিন দূতাবাস। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ অক্টোবর- রাজধানীর গুলশানের কূটনৈতিক এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে হঠাৎ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) মধ্যরাত থেকে এ ব্যবস্থা নেওয়া হয়, যা মঙ্গলবারও বহাল ছিল। দূতাবাস এলাকায় ছিল পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াটের সদস্যসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি। আগামীকাল বুধবার পর্যন্ত এই বাড়তি নিরাপত্তা বজায় থাকবে বলে জানা গেছে।

মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদারের কারণ জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস. এন. মো. নজরুল ইসলাম বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পেজ থেকে হুমকি দেওয়া হয়। বিষয়টি প্রথমে দূতাবাসের নজরে আসে। তারা আমাদের জানালে আমরা তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাড়াই। আগামীকাল বুধবার পর্যন্ত এ ব্যবস্থা থাকতে পারে।”

তিনি আরও জানান, ওই ফেসবুক পেজে একটি অস্পষ্ট ও ঝাপসা ছবি পাওয়া গেছে। কে বা কারা এর সঙ্গে যুক্ত, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

মঙ্গলবারও গুলশান এলাকায় ছিল কঠোর নিরাপত্তা। দূতাবাসের সামনের মূল ফটকে সোয়াট টিমের সাঁজোয়া যান মোতায়েন করা হয়। গুলশান থানা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও সেখানে সতর্ক অবস্থানে ছিলেন।

তবে এ বিষয়ে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা বিবৃতি দেওয়া হয়নি। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে আর কিছু জানানো হবে না বলে ধারণা করা হচ্ছে।

সুত্রঃ দৈনিক সমকাল

এই শাখার আরও খবর

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল দেশ, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে শিক্ষক, অভিভাবক ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটাও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় শেষ করেছে…

অভিবাসন কমানোর পরিকল্পনায় প্রবীণসেবা কর্মীরাও ঝুঁকিতে

অস্ট্রেলিয়ার বিরোধী জোটের প্রস্তাবিত অভিবাসন কমানোর পরিকল্পনায় দেশটির প্রবীণসেবা খাতে কর্মরত কিছু কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে স্বীকার করেছেন বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর। একই সঙ্গে…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে তিন দলের তিন পরিকল্পনা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি নিয়ে ক্ষমতাসীন লেবার পার্টি, বিরোধী লিবারেল-ন্যাশনাল জোট এবং ওয়ান নেশন পার্টির মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। তিন দলই বর্তমানের তুলনায় অভিবাসন…

ভেনিস বিয়েনালে মেন্টরশিপে বাংলাদেশি শিল্পী মিতা চৌধুরী

অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের ভেনিস বিয়েনালে মেন্টরশিপ কর্মসূচির জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তঃবিষয়ক শিল্পী মিতা চৌধুরী। ২০২৬ সালের এই বিশেষ মেন্টরশিপের জন্য তাকে নির্বাচিত করেছে…

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au