অস্ট্রেলিয়া

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মেলবোর্নের সৈকতে ঢেউয়ে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু

  • 7:08 am - October 23, 2025
  • পঠিত হয়েছে:১৫৮ বার
গতকাল বিকেলে পানিতে দুই ব্যক্তি বিপদে পড়েছেন এমন খবরের ভিত্তিতে জরুরি সেবা ফ্রাঙ্কস্টন বিচে পৌঁছায়। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ২৩ অক্টোবর- সাউথ অস্ট্রেলিয়ায় তাণ্ডব চালানো দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে মেলবোর্নের একটি সৈকতে উঁচু ঢেউয়ে ভেসে গিয়ে দুই ব্যক্তি ডুবে মারা গেছেন।

ফ্রাঙ্কস্টন সিটির মেয়র ক্রিস বোলাম জানান, প্রবল বাতাস ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওই দুই ব্যক্তি ফ্রাঙ্কস্টন পিয়ার থেকে সাগরের পানিতে ভেসে যান।

তিনি ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে বলেন, “ফ্রাঙ্কস্টন সিটি কমিউনিটির পক্ষ থেকে নিহতদের পরিবার, বন্ধুবান্ধব ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই। আমরা আপনাদের শোক ভাগ করে নিচ্ছি এবং এই কঠিন সময়ে আপনাদের পাশে আছি।”
তিনি আরও বলেন, “এই দুঃখজনক ঘটনা প্রকৃতির শক্তি ও চরম আবহাওয়ার ঝুঁকির করুণ স্মারক।”

গতকাল বিকেলে পানিতে দুই ব্যক্তি বিপদে পড়েছেন এমন খবরের ভিত্তিতে জরুরি সেবা ফ্রাঙ্কস্টন বিচে পৌঁছায়।

পুলিশের এয়ার উইং টিম সন্ধ্যা ৫টার কিছু পর পানিতে তাঁদের অচেতন অবস্থায় খুঁজে পায়। হেলিকপ্টারের সাহায্যে তাঁদের তীরে তোলা হলেও প্রাণ ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এখনো তাঁদের আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়নি।

মেয়র বোলাম জানান, সৈকত, পিয়ার ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হবে। বাড়ানো হবে লাইফগার্ডের দায়িত্বের সময় এবং সতর্কতামূলক সাইনবোর্ডও বসানো হবে।

তিনি বলেন, “আজকের সাহসী উদ্ধার অভিযান সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের সমবেদনা রইল।”

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত করে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য প্রস্তুত করা হবে।

প্রবল নিম্নচাপের কারণে বিকেলে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের কিছু এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। এতে গাছ উপড়ে পড়ে এবং হাজারো বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ঝড়ো সিস্টেম রাতের মধ্যে ভিক্টোরিয়া পেরিয়ে নিউ সাউথ ওয়েলসের দিকে অগ্রসর হবে এবং আগামীকাল পরিস্থিতি স্থিতিশীল হতে শুরু করবে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

মেসির বিদায়ে নেইমারের আবেগঘন বার্তা

লিওনেল মেসির সঙ্গে নেইমার জুনিয়রের সম্পর্কটা শুধু মাঠের সতীর্থের মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের বন্ধুত্বও ফুটবলবিশ্বে বেশ আলোচিত। বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় গড়ে উঠেছিল তাদের দারুণ…

রাজনীতি থেকে সংসার, রহস্যমানবী বাঁধনকে নিয়ে কেন এত বিতর্ক?

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়ের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। কথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়…

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল দেশ, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে শিক্ষক, অভিভাবক ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটাও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় শেষ করেছে…

অভিবাসন কমানোর পরিকল্পনায় প্রবীণসেবা কর্মীরাও ঝুঁকিতে

অস্ট্রেলিয়ার বিরোধী জোটের প্রস্তাবিত অভিবাসন কমানোর পরিকল্পনায় দেশটির প্রবীণসেবা খাতে কর্মরত কিছু কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে স্বীকার করেছেন বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর। একই সঙ্গে…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে তিন দলের তিন পরিকল্পনা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি নিয়ে ক্ষমতাসীন লেবার পার্টি, বিরোধী লিবারেল-ন্যাশনাল জোট এবং ওয়ান নেশন পার্টির মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। তিন দলই বর্তমানের তুলনায় অভিবাসন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au