বাংলাদেশ

এনসিপি জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবে না: সারজিস আলম

  • 12:51 am - October 25, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার
মেলবোর্ন, ২৫ অক্টোবর- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী নির্বাচনে এনসিপি হয় সরকার গঠন করবে, না হয় শক্তিশালী বিরোধী দল হবে। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবে না।শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সারজিস আলম জানান, দু-এক দিনের মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি হবে।

নভেম্বরের মধ্যে জেলা আহ্বায়ক কমিটি হবে। থানা ও জেলা কমিটি বাংলামোটর থেকে হবে না। সংশ্লিষ্ট শাখায় সভা করেই কমিটি গঠন করতে হবে।তিনি বলেন, নভেম্বরে কমিটি গঠন করতে পারলে আগামী নির্বাচনে শক্তিশালী দুটি দলের একটি হবে এনসিপি।
নিজেদের কার্যক্রম সঠিকভাবে এগিয়ে নিতে পারলে আগামী দুই বছর পর আমরা হবো সবচেয়ে সেরা দল।তিনি জানান, জেলা ও থানা কমিটির আহ্বায়ককে ৪০ বছরের বেশি হতে হবে। আর সদস্য সচিবের বয়স হতে হবে সর্বনিম্ন ৩৫ বছর।সারজিস আরো বলেন, আওয়ামী লীগের পদবিধারী ও জুলাই বিরোধীরা আহ্বায়ক কমিটিতে থাকতে পারবে না।

ইমেজ খারাপ লোকদের দলে নেওয়া হবে না। ক্ষমতা ও পদের অপব্যবহাকারীদের দলে নেওয়া যাবে না। তাদের বিষয়ে প্রয়োজনে ফ্যাক্টচেক করতে হবে। আর অন্য দলের ক্লিন ইমেজধারীদের দলে নেওয়া যাবে। তবে তারা আগের দলের আদর্শ লালন করতে পারবেন না।

এই শাখার আরও খবর

ভেনিস বিয়েনালে মেন্টরশিপে বাংলাদেশি শিল্পী মিতা চৌধুরী

অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের ভেনিস বিয়েনালে মেন্টরশিপ কর্মসূচির জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তঃবিষয়ক শিল্পী মিতা চৌধুরী। ২০২৬ সালের এই বিশেষ মেন্টরশিপের জন্য তাকে নির্বাচিত করেছে…

মোদির পর সেনাপ্রধানের সঙ্গে বৈঠক, বাংলাদেশ নিয়ে কী বার্তা দিলেন ত্রিবেদী?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই দিনে…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ভাইরাল ছবি নিয়ে তোলপাড়

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংরক্ষিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ভাস্কর্যের মাথার অংশে জুতার মালা ঝোলানো…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au