বাংলাদেশ

বিএনপির ২০০ আসনে প্রার্থী চূড়ান্তের প্রস্তুতি শেষ পর্যায়ে

  • 7:18 am - October 25, 2025
  • পঠিত হয়েছে:৬২ বার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ অক্টোবর- আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি অক্টোবর মাসের মধ্যেই ২০০টি আসনে একক প্রার্থী নির্ধারণ করে তাঁদের ‘গ্রিন সিগন্যাল’ দিতে যাচ্ছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রার্থী বাছাইয়ের কাজ এখন শেষ পর্যায়ে। যাতে নির্বাচনী মাঠে দায়িত্বপ্রাপ্ত প্রার্থীরা দ্রুত প্রস্তুতি নিতে পারেন।

শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপি থেকে নির্বাচনী এলাকায় যাঁদের মনোনীত করা হবে, তাঁদের আনুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দেওয়া হবে অক্টোবরের মধ্যেই।

সাম্প্রতিক সময়ে কিছু সম্ভাব্য প্রার্থী দাবি করছেন, তাঁরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফোন পেয়েছেন এবং তাঁদের প্রার্থিতা নিশ্চিত। এ বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমান নিয়মিতভাবেই তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন। এটি নতুন বিষয় নয়। নির্বাচন ঘনিয়ে আসার সময় কথাবার্তা হওয়া স্বাভাবিক বলেও তিনি মন্তব্য করেন।

জুলাইয়ের গণ–অভ্যুত্থানের পর আলোচনায় আসা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জোট গঠনের প্রশ্নে তিনি বলেন, রাজনৈতিকভাবে যোগাযোগ রয়েছে, কিন্তু এখনও কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। জোটবদ্ধ হওয়ার বিষয়ে সিদ্ধান্ত এখনো আসেনি।

সরকারের দুজন উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছে এই বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সরাসরি কাউকে পদত্যাগ করতে বলেনি। তবে যারা সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নির্বাচনে অংশ নিতে চান, তাঁদের নিরপেক্ষতা বজায় রাখতে স্বেচ্ছায় সরে দাঁড়ানো উচিত। আর যদি তাঁরা নির্বাচনেও না আসেন এবং কোনো রাজনৈতিক দলে যোগ না দেন, তাহলে তাঁদের থাকা নিয়ে প্রশ্ন তোলার কিছু থাকবে না।

কোনো বিদ্রোহী প্রার্থী যদি দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে দাঁড়ান, তখন কী ব্যবস্থা নেওয়া হবে? এমন প্রশ্নে সালাহউদ্দিন বলেন, বিএনপি চেষ্টা করছে সমঝোতার ভিত্তিতে প্রতিটি আসনে একক প্রার্থী রাখার। তারপরও কেউ দলের সিদ্ধান্ত অমান্য করলে, শৃঙ্খলাভঙ্গের জন্য যা নিয়ম, তাই অনুসরণ করা হবে।

তিনি আরও জানান, প্রার্থী নির্ধারণে সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, বর্তমান ছাত্র ও যুবনেতারা এবং তরুণদের মধ্য থেকে একটি অংশ প্রাধান্য পাবে। পাশাপাশি যাঁদের এলাকায় জনসমর্থন বেশি, যাঁরা জনগণের কাছে গ্রহণযোগ্য, পরিচিত এবং মেধাবী সব দিক বিবেচনায় তাঁদেরই বেশি গুরুত্ব দেবে বিএনপি।

সুত্রঃ প্রথম আলো

এই শাখার আরও খবর

নিখোঁজের পর পুকুর মিলল ৪ কন্যাশিশুর মরদেহ

মেলবোর্ন, ২১ আগষ্ট- নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত…

স্বামীকে শেষবিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি

 মেলবোর্ন, ২১ আগষ্ট-  স্বামীকে শেষবারের মতো বিদায় জানিয়ে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।…

সাংবাদিক দেবাশীষসহ ৪ জনের মরদেহের অপেক্ষায় পরিবার ও সহকর্মীরা

মেলবোর্ন, ২১ আগষ্ট- ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই পরিবারের চারজনের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন স্বজন…

বিয়ের জন্য চাপ দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, মরদেহে পেট্রল ঢেলে আগুন

মেলবোর্ন, ২১ আগষ্ট- নওগাঁর ধামইরহাটে বিয়ের জন্য চাপ দেওয়ায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর মরদেহে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক ইউপি…

জামায়াত-শিবির নিষিদ্ধের পক্ষে রাজনৈতিক ঐকমত্য চান নুরুল হক

মেলবোর্ন, ২১ আগষ্ট- প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ‘কিংমেকার’ ক্রিপ্টো, এআই ও অনলাইন বেটিং

মেলবোর্ন, ২১ আগষ্ট- যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অর্থায়নের চিত্র বদলে যাচ্ছে। ওয়াল স্ট্রিট, ওষুধ, জ্বালানি ও গণমাধ্যমের মতো দীর্ঘদিনের প্রভাবশালী শিল্পের পাশাপাশি এবার ক্রিপ্টোকারেন্সি,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au