বাংলাদেশ

এক এনআইডিতে সর্বোচ্চ সাতটি সিম রাখার সিদ্ধান্ত

  • 8:26 pm - October 26, 2025
  • পঠিত হয়েছে:১০০ বার
একজন ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সর্বোচ্চ সাতটি সিম নিজের নামে রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন।

মেলবোর্ন, ২৬ অক্টোবর- বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিমকার্ড ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে একজন ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সর্বোচ্চ সাতটি সিম নিজের নামে রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন। রোববার (২৬ অক্টোবর) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১৫তম সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বহুসময় দেখা যায়, একজনের নামে রেজিস্ট্রেশন করা সিম অন্য কেউ ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এতে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করতে গিয়ে জটিলতা তৈরি হয়। এই পরিস্থিতি এড়াতে এবং সিমকার্ড ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যক্তিপ্রতি সিমের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষায়, “আমরা চাই, জাতীয় নির্বাচনের আগে থেকেই যেন এই নিয়ম কার্যকর হয়, এবং কেউ যেন সাতটির বেশি সিম নিজের এনআইডি দিয়ে ব্যবহার করতে না পারে।”

সভা শেষে ব্রিফিংয়ে আরও জানানো হয়, সিমকার্ড ব্যবস্থাপনায় নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে অপব্যবহার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ সহজ হবে। সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে সিমকার্ড নিবন্ধন ও ব্যবহার আরও নিয়ন্ত্রিত ও নিরাপদ হবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। তবে এটি কার্যকর হলে যাঁরা একাধিক ব্যবসায়িক বা পেশাগত প্রয়োজনে বেশি সিম ব্যবহার করেন, তাঁদের কিছুটা সমন্বয় করতে হতে পারে।

এই শাখার আরও খবর

ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ভূপাতিত করতে প্রস্তুত ছিল ইসরায়েল

ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা এবং সেটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার ঘটনায় উড়োজাহাজটিকে আকাশেই ভূপাতিত করার জন্য প্রস্তুত হয়েছিল ইসরায়েল। উড়োজাহাজটিতে ১৭০ জনের বেশি…

প্লেগ গবেষণাগারে ল্যাবকর্মীর মৃত্যু, স্পষ্ট তথ্য চায় ডব্লিউএইচও

রাশিয়ার সাইবেরিয়ায় প্লেগ গবেষণাগারে ২৮ বছর বয়সী এক ল্যাব সহকারীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। দারিয়া শিপিলোভা নামের ওই কর্মী গত ২ অক্টোবর তীব্র…

মেসির বিদায়ে নেইমারের আবেগঘন বার্তা

লিওনেল মেসির সঙ্গে নেইমার জুনিয়রের সম্পর্কটা শুধু মাঠের সতীর্থের মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের বন্ধুত্বও ফুটবলবিশ্বে বেশ আলোচিত। বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় গড়ে উঠেছিল তাদের দারুণ…

রাজনীতি থেকে সংসার, রহস্যমানবী বাঁধনকে নিয়ে কেন এত বিতর্ক?

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়ের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। কথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়…

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল দেশ, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে শিক্ষক, অভিভাবক ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটাও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় শেষ করেছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au