বাংলাদেশ

জুলাই সনদে অফিসে শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান বহাল

  • 10:13 pm - October 31, 2025
  • পঠিত হয়েছে:১৬৪ বার
স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩১ অক্টোবর- জুলাই জাতীয় সনদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অফিসে টাঙানোর বিধান বিলুপ্ত করা হয়নি। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। দলটির অভিযোগ, ঐকমত্যের ভিত্তিতে গৃহীত কিছু দফা চূড়ান্ত সংস্করণে তাদের অজান্তে পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “প্রিন্টেড কপি হাতে পাওয়ার পর দেখা যাচ্ছে, ঐকমত্যের মাধ্যমে সিদ্ধান্ত হওয়া বেশ কয়েকটি দফা সংশোধন করে বাদ দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “উদাহরণস্বরূপ, মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি ও বেসরকারি অফিসে টাঙানোর বিধান [অনুচ্ছেদ ৪(ক)] বাতিলের প্রস্তাব প্রায় সব রাজনৈতিক দল সমর্থন করলেও, চূড়ান্ত সনদে সেটি রাখা হয়নি।”

এছাড়া, সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল বিলুপ্ত করার প্রস্তাবও সনদে অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানান তিনি।

ফখরুলের ভাষায়, “এটি প্রমাণ করে যে ঐকমত্য কমিশনের আলোচনায় যেসব বিষয়ে সবাই একমত হয়েছিল, তা হঠাৎ করে পরিবর্তন করা হয়েছে। এটি জনগণের সঙ্গে প্রতারণা।”

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au