সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী
দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…
মেলবোর্ন, ১ নভেম্বর- বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য নায়েক আক্তার হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা মারা গেছেন।
শুক্রবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি।
নায়েক আক্তার হোসেন গত ১১ই অক্টোবর নাইক্ষ্যংছড়িত সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হন। সেদিন সীমান্ত সংলগ্ন ৪০ নং বর্ডার পিলারের কাছে একটি প্রস্তাবিত নতুন বিওপিতে টহল দেওয়ার সময় মায়ানমারের পুঁতে রাখা মাইন বিষ্ফোরণে আহত হন।
বিষ্ফোরণে তার বাম পায়ের গোড়ালি উড়ে যায় এবং ডান পা মারাত্মকভাবে জখম হয়।
আক্তার হোসেনকে সেখান থেকে দ্রুত উদ্ধার করে প্রথমে রামু সেনানিবাসের সিএমএইচে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।
এই ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আক্তার হোসেনের পিতাও একজন সাবেক বিডিআর সদস্য ছিলেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au