সর্বশেষ

চোখের সামনে মাকে গুলি করে হত্যা, ৪’শ মিটার দৌঁড়ে সাহায্য চাইল ৭ বছরের শিশু

  • 8:22 pm - November 01, 2025
  • পঠিত হয়েছে:২১৪ বার
ঘটনাটি ঘটেছে সিডনির কাছে কিয়ার্সলি এলাকায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ১ নভেম্বর- অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের হান্টার ভ্যালি এলাকায় এক নারীকে হত্যার পর তার সাত বছরের শিশু সন্তান প্রায় ৪০০ মিটার দৌড়ে প্রতিবেশীর বাড়িতে গিয়ে সাহায্য চেয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সিডনির কাছে কিয়ার্সলি এলাকায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে।

পুলিশ জানায়, ওই বাড়িতে গুলি চালানো হয়েছিল। নিহত নারীর দুই প্রাপ্তবয়স্ক সন্তান ও এক অল্পবয়সী সন্তান ছিল। ঘটনাটিকে পুলিশ “অত্যন্ত ভয়াবহ ও মানসিকভাবে আঘাতজনক” বলে বর্ণনা করেছে।

কর্তৃপক্ষ সন্দেহ করছে, এই হত্যাকাণ্ডে নারীর সঙ্গী ক্রিস্টোফার জেমস ম্যাকলাফলনি (৩৭) জড়িত থাকতে পারেন। তিনি বর্তমানে পলাতক এবং তার কাছে অস্ত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, ম্যাকলাফলনি ও নিহত নারী চলতি বছরের জুন মাস থেকে সম্পর্কে ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি সেসনক, লোয়ার হান্টার বা নিউক্যাসল এলাকায় কোথাও লুকিয়ে আছেন।

হান্টার ভ্যালি পুলিশের সুপারিনটেনডেন্ট স্টিভ লাকসা বলেন, “আমরা কমিউনিটির সহযোগিতা চাইছি। কেউ যদি তার অবস্থান সম্পর্কে কিছু জানেন, অনুগ্রহ করে পুলিশকে জানান বা গোপনে তথ্য দিন।”

পুলিশের বর্ণনা অনুযায়ী, ম্যাকলাফলনি শ্বেতাঙ্গ, পাতলা গড়নের, উচ্চতা প্রায় ১৭৫ থেকে ১৭৮ সেন্টিমিটার এবং তার ছোট কমলা রঙের চুল রয়েছে।

এ ঘটনায় নিহত নারী চলতি বছরে অস্ট্রেলিয়ায় পারিবারিক সহিংসতার ঘটনায় নিহত ৫৮তম নারী।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au