বাংলাদেশ

দেশে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পিত প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল

  • 8:20 pm - November 02, 2025
  • পঠিত হয়েছে:১২৮ বার
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ নভেম্বর- সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোপাগান্ডা ও মিথ্যা প্রচারণার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির এক পরিকল্পিত প্রক্রিয়া চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি এমন এক অনিশ্চয়তার মধ্যে পড়েছে, যেখানে মানুষ হতাশ ও উদ্বিগ্ন।

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলের এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক, সদস্যসচিবসহ কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, “৭ নভেম্বর আমাদের কাছে, গোটা জাতির কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষ উদ্বিগ্ন,কি হতে যাচ্ছে, কি হতে পারে। সেই আশঙ্কার মধ্যে আছে। আমাদের শত্রুরা মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে। যত সময় যাচ্ছে, ততই দেশে একটি নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি, সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ও মিথ্যা প্রচার চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।”

সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করা হয়।

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৯ দিনের কর্মসূচি ঘোষণা

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয় দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। এ কর্মসূচি ৫ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।

প্রধান কর্মসূচি:

৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল ১০টায় দলের জাতীয় নেতারা সব পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি অনুষ্ঠিত হবে। একইসঙ্গে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়েও র‌্যালি অনুষ্ঠিত হবে।

অঙ্গ ও সহযোগী সংগঠনের পৃথক কর্মসূচি:

৫ নভেম্বর: শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা।

৭-৮ নভেম্বর: টিএসসিতে ছাত্রদলের আয়োজনে আলোকচিত্র প্রদর্শনী এবং ৮ নভেম্বর আলোচনা সভা।

৯ নভেম্বর: ওলামা দলের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১০ নভেম্বর: তাঁতী দলের উদ্যোগে আলোচনা সভা।

১১ নভেম্বর: কৃষক দলের আলোচনা সভা।

১২ নভেম্বর: বিএনপির উদ্যোগে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মূল আলোচনা সভা।

১৩ নভেম্বর: জাসাসের উদ্যোগে শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ছাড়া ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ভিডিও ও স্থিরচিত্র ডকুমেন্টারি ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে। দিবস উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্রও প্রকাশ করা হবে।

মির্জা ফখরুল বলেন, “৭ নভেম্বরের এই দিনটি আমাদের জাতীয় ইতিহাসে গভীর তাৎপর্য বহন করে। আমরা চাই, দেশের সব মানুষ ঐক্যবদ্ধ হোক, গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে সোচ্চার হোক।”

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au