বিশ্ব

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে মুক্তি , গুরুতর আহত ‘নায়ক’ লড়ছেন হাসপাতালে

  • 6:32 am - November 03, 2025
  • পঠিত হয়েছে:৭৩ বার
আহতদের মধ্যে ট্রেনের এক কর্মী আছেন, যিনি যাত্রীদের জীবন রক্ষায় বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে জানিয়েছে পুলিশ। ছবিঃ এপি

মেলবোর্ন, ৩ অক্টোবর- যুক্তরাজ্যের ক্যামব্রিজের কাছে ট্রেনে সংঘটিত ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনায় আটক দুই সন্দেহভাজনের একজনকে মুক্তি দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি সন্ত্রাসী হামলা নয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

শনিবার রাতে ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রসগামী ট্রেনে এই হামলার ঘটনা ঘটে। এতে ১১ জন আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে ট্রেনের এক কর্মী আছেন, যিনি যাত্রীদের জীবন রক্ষায় বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে জানিয়েছে পুলিশ।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের সুপারিনটেনডেন্ট জন লাভলেস সংবাদ সম্মেলনে বলেন, “দুই সন্দেহভাজনকে ঘটনার আট মিনিটের মধ্যেই গ্রেপ্তার করা হয়। তারা দুজনই যুক্তরাজ্যে জন্মগ্রহণ করা নাগরিক, একজন ৩২ বছর বয়সী কৃষ্ণাঙ্গ ব্রিটিশ এবং অন্যজন ৩৫ বছর বয়সী ক্যারিবীয় বংশোদ্ভূত ব্রিটিশ।”

তবে তদন্ত শেষে ৩৫ বছর বয়সী ব্যক্তিকে অভিযোগ ছাড়া মুক্তি দেওয়া হয়েছে। ৩২ বছর বয়সী সন্দেহভাজনকে এখনো হেফাজতে রাখা হয়েছে। লাভলেস বলেন, “বর্তমানে কোনো তথ্য নেই যা এটি সন্ত্রাসী ঘটনা বলে ইঙ্গিত দেয়। কারণ নিয়ে অনুমান করা এই মুহূর্তে ঠিক হবে না।”

প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে “বড় ধরনের সঙ্কট” ঘোষণা করে এবং সন্ত্রাসবিরোধী ইউনিটও তদন্তে যুক্ত হয়। তবে পরে বিষয়টি সন্ত্রাসী নয় বলে নিশ্চিত করা হয় এবং “প্লাটো” সতর্কবার্তাটি প্রত্যাহার করা হয়।

ক্যামব্রিজশায়ার পুলিশ জানায়, শনিবার রাত ৭টা ৪২ মিনিটে (বাংলাদেশ সময় রবিবার সকাল ৬টা ৪২ মিনিট) হান্টিংডন স্টেশনে ট্রেন থামিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ট্রেনটি ডনকাস্টার থেকে কিংস ক্রসের উদ্দেশে রওনা হয়েছিল বিকেল ৬টা ২৫ মিনিটে। ঘটনাস্থলটি লন্ডন থেকে প্রায় ১২০ কিলোমিটার উত্তরে।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের এক বিবৃতিতে বলা হয়, “সশস্ত্র পুলিশ হান্টিংডন স্টেশনে গিয়ে ট্রেনটি থামায়। সেখানে একাধিক যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।”

চিফ সুপারিনটেনডেন্ট ক্রিস কেসি বলেন, “এটি একটি ভয়াবহ ঘটনা। আহতদের এবং তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আমরা দ্রুত তদন্ত চালাচ্ছি, তবে কারণ নির্ধারণে সময় লাগবে। এখন কোনো অনুমান করা সঠিক হবে না।” তিনি জানান, ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে এবং আশপাশে সড়ক যোগাযোগেও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

ঘটনাটি নিয়ে দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ক্যামব্রিজ ও পিটারবরোর মেয়র পল ব্রিস্টো এক্সে লিখেছেন, “ট্রেনে ভয়ংকর দৃশ্যের কথা শুনেছি, এটি সত্যিই ভীতিকর।”

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার এক বিবৃতিতে বলেন, “ঘটনাটি গভীরভাবে উদ্বেগজনক। আহতদের প্রতি আমার সমবেদনা এবং জরুরি সেবায় নিয়োজিতদের প্রতি ধন্যবাদ। এলাকাবাসীকে পুলিশের পরামর্শ মেনে চলার অনুরোধ জানাই।”

স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদও এক্সে লিখেছেন, “এই ছুরিকাঘাতের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তদন্ত চলমান রয়েছে এবং এখনই অনুমান থেকে বিরত থাকা উচিত।”

অন্যদিকে কনজারভেটিভ নেতা কেমি বাদেনকও বলেন, “এটি একেবারেই ভয়াবহ আক্রমণ। আমার চিন্তা-চেতনা এখন সব আহতদের সঙ্গে, বিশেষ করে জরুরি সেবাদানকারীদের জন্য।”

ঘটনার পর ইস্ট কোস্ট মেইন লাইন, যা লন্ডন থেকে স্কটল্যান্ডের এডিনবার্গ পর্যন্ত বিস্তৃত যুক্তরাজ্যের অন্যতম ব্যস্ত রেলপথ, সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ট্রেন সংস্থা LNER-এর ব্যবস্থাপনা পরিচালক ডেভিড হর্ন বলেন, “আমরা গভীরভাবে হতবাক ও দুঃখিত। যাত্রীদের অনুরোধ করছি, ভ্রমণের আগে আপডেট দেখে নিন।”

সূত্র: বিবিসি, সিএনএন ও অ্যাসোসিয়েটেড প্রেস

এই শাখার আরও খবর

এভারেস্ট জয়ের রহস্য: ১০০ বছর পরও অজানা ম্যালোরি-আরভিনের শেষ পরিণতি

মেলবোর্ন, ৬ জুন- বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টকে ঘিরে অসংখ্য ইতিহাস, অর্জন ও ট্র্যাজেডির গল্প রয়েছে। তবে এসব কাহিনির মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী…

ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলার দাবি, নতুন করে উত্তেজনা

মেলবোর্ন, ৬ জুন- ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়,…

জনতার জবানবন্দি: ইউনূস সরকারের  ১৮ মাসের দুঃশাসনে জাতি যা হারিয়েছিল

মেলবোর্ন, ৬ জুন- ৫ আগস্ট ২০২৪ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত—৫৪৭ দিন। ইউনূস সরকার এই ১৮ মাসের বেশি সময় ধরে দুঃশাসন চালিয়েছিল। “সংস্কার” এর নামে…

কোন পথে হাঁটছে ইরান ও যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ৬ জুন- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যে আবারও সংঘাতের আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। গত এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর উভয়…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

আইভীর মুক্তি: আওয়ামী লীগের পুনর্গঠনের ইঙ্গিত নাকি নতুন সমীকরণ?

মেলবোর্ন, ৬ জুন- বিএনপি সরকার সেলিনা হায়াৎ আইভীকে কেন জামিন দিলো? হ্যাঁ, বাংলাদেশে আদালত জামিন দেয় না, জামিন দেয় যারা সরকারে থাকে। তো, আইভীকে কেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au