বাংলাদেশ

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চাইল সরকার

  • 8:51 pm - November 03, 2025
  • পঠিত হয়েছে:১১৬ বার
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ নভেম্বর- জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ ও এর বাস্তবায়ন নিয়ে উপদেষ্টা পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানানো হয়েছে, তারা যেন নিজেদের মধ্যে আলোচনা করে গণভোট বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সরকারকে এক সপ্তাহের মধ্যে দিকনির্দেশনা প্রদান করে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সভা শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সভায় জুলাই সনদ (সংবিধান সংস্কার) আদেশ চূড়ান্তকরণ, গণভোট আয়োজন ও এর বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে দেখা যায়, জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পরও কিছু সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।

উপদেষ্টা পরিষদ উদ্বেগ প্রকাশ করে জানায়, গণভোটের সময়, বিষয়বস্তু এবং জুলাই সনদের বিভিন্ন ধারা নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদ দূর না হলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। তাই সভায় সিদ্ধান্ত হয়, ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলো পর্যালোচনা করে জরুরিভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

এ জন্য ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে দ্রুত আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারের কাছে ঐক্যবদ্ধ মতামত পেশ করার আহ্বান জানানো হয়। সভায় উল্লেখ করা হয়, রাজনৈতিক ঐক্য ছাড়া গণভোট আয়োজন ও সংস্কার বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে।

উপদেষ্টা পরিষদ আরও জানায়, সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সময়ক্ষেপণের কোনো সুযোগ নেই বলে সভায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এই শাখার আরও খবর

শর্তসাপেক্ষে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার ইঙ্গিত সরকারের

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতার বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে এ ধরনের প্রক্রিয়া শুরুর আগে…

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে একদল মানুষ জোরপূর্বক ঘেরাও করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনায় দায়ের করা মামলায় আব্দুস সালাম (৫৬)…

গণপতি পরিবার হত্যাকাণ্ড: দেড় মাসেও কাটেনি ভয়, এলাকায় নেই পূজার আমেজ

রংপুর নগরীর হিন্দু অধ্যুষিত মাছুয়াপাড়া মহল্লায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও একমাত্র ছেলেকে হত্যার ঘটনায় দেড় মাস পেরিয়ে গেলেও আতঙ্ক কাটেনি স্থানীয়…

সেনাবাহিনীতে বড় রদবদল, সংকুচিত হচ্ছে ওয়াকার-উজ-জামানের প্রভাব?

বাংলাদেশ সেনাবাহিনীতে গত ৮ সেপ্টেম্বর জারি করা একাধিক সীমিত-প্রচলন বা ‘রেস্ট্রিক্টেড’ বদলি ও পদায়নের আদেশ ঘিরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ক্ষমতা ও প্রভাব নিয়ে নতুন প্রশ্ন…

চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা, কী দোষ ছিল তার?

দুই বছর পর কবর থেকে উঠেছে চিত্রনায়ক শান্ত খান ও তার বাবা সেলিম খানের মরদেহ। আদালতের নির্দেশে বুধবার (৭ অক্টোবর) চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের পারিবারিক…

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স-জাপানের দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের হেনরি বি. কাগান ও জাপানের কেনসো সোয়াই। রাসায়নিক বিক্রিয়ায় অরৈখিক প্রভাব এবং অসমমিত জৈব সংশ্লেষণে স্ব-অনুঘটন বা অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au