বাংলাদেশ

ছাত্রলীগ কর্মীকে পুলিশ দিল শিক্ষার্থীরা, মুচলেকায় মুক্তি

  • 5:02 am - November 05, 2025
  • পঠিত হয়েছে:১৩৫ বার
ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার এক কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ নভেম্বর- নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার এক কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। পরে ভবিষ্যতে ছাত্রলীগের কোনো কর্মকাণ্ডে যুক্ত হবেন না, এই মুচলেকা নিয়ে তাকে পরিবারের জিম্মায় মুক্তি দিয়েছে নিউমার্কেট থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে। ঢাকা কলেজের কেন্দ্রীয় মাঠে সাধারণ শিক্ষার্থীরা ইতিহাস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও উত্তর ছাত্রাবাসের ১০১ নম্বর কক্ষের আবাসিক ছাত্র রাসেল রানাকে আটক করেন। পরে রাত ৮টার দিকে তাকে নিউমার্কেট থানায় সোপর্দ করা হয়।

সহপাঠীদের অভিযোগ, রাসেল রানা ২০২৩ সালে ভর্তি হওয়ার পর থেকেই ছাত্রলীগের সহায়তায় হলে অবস্থান করতেন এবং সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন। তিনি ছাত্রলীগের হয়ে নানা সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সহপাঠীদের হেনস্তা করার ঘটনাতেও তার নাম এসেছে একাধিকবার।

ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা জানান, জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর সায়েন্সল্যাবে ছাত্রলীগের হয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নিয়েছিলেন রাসেল রানা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২০২৪ সালের ১৬ জুলাইয়ের একটি ভিডিও ফুটেজেও দেখা যায়, টিচার্স ট্রেনিং কলেজের সামনে মাথায় রুমাল বেঁধে তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক বলেন, “রাসেল রানা হাসিনার আমলে হলে থাকতেন এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। তার মোবাইল ফোনে এখনো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের কার্যক্রমে অংশ নেওয়ার প্রমাণ মিলেছে। সেখানে নাশকতামূলক কর্মকাণ্ডের বার্তা ও পরিকল্পনার তথ্যও পাওয়া গেছে। তাই আমরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছি।”

এ বিষয়ে নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, “বর্তমানে সে ছাত্রলীগের কোনো কার্যক্রমে সক্রিয় নয়। তার পড়াশোনা যেন বন্ধ না হয়, সেই বিষয়টি বিবেচনা করে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যদি আবার এমন কোনো কর্মকাণ্ডে যুক্ত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ওসি আরও বলেন, “সে গরিব পরিবারের সন্তান। পড়াশোনার জন্যই এখানে এসেছে। তাই মানবিক বিবেচনায় আমরা তাকে ছাড় দিয়েছি।”

এই শাখার আরও খবর

আইভীর মুক্তি: আওয়ামী লীগের পুনর্গঠনের ইঙ্গিত নাকি নতুন সমীকরণ?

মেলবোর্ন, ৬ জুন- বিএনপি সরকার সেলিনা হায়াৎ আইভীকে কেন জামিন দিলো? হ্যাঁ, বাংলাদেশে আদালত জামিন দেয় না, জামিন দেয় যারা সরকারে থাকে। তো, আইভীকে কেন…

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

আইএসআইএস-সম্পর্কিত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে চাঞ্চল্যকর সাক্ষ্য

মেলবোর্ন, ৫ জুন- আইএসআইএস-সম্পর্কিত দাসত্ব ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে তার চাচা আব্রাহাম আব্বাস সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসকে ‘অশুভ’ বলে তীব্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au