মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই
মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…
মেলবোর্ন, ৫ নভেম্বর- ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের হাত থেকে গাজী বোরহান উদ্দিন নামে এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজন ও দলীয় কর্মী-সমর্থকরা। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল বাজারে পুলিশ ক্যাম্পের সামনে এই ঘটনা ঘটে।
গাজী বোরহান উদ্দিন অরুয়াইল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর বিভিন্ন মামলায় আসামি হন গাজী বোরহান উদ্দিন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেল ৫টার দিকে অরুয়াইল পুলিশ ক্যাম্পের সদস্যরা তাঁকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তাঁকে ক্যাম্পে নেওয়া হলে সেখানে জড়ো হন বোরহানের ভাই গাজী গিয়াস উদ্দিনসহ প্রায় দেড় থেকে দুই শতাধিক কর্মী ও সমর্থক। তাঁরা পুলিশকে বোরহানকে ছেড়ে দিতে চাপ দিতে থাকেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ তাঁকে দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে সরাইল থানায় নেওয়ার সময় তাঁদের ওপর হামলা হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ধাওয়া দিলে গাজী বোরহানকে ছিনিয়ে নেয় তাঁর সমর্থকরা। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, “ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে গ্রেফতার করার পর নিরাপত্তা নিশ্চিত না করে এভাবে নেওয়া পুলিশের দায়িত্বে অবহেলা। দুটি সিএনজিতে নিয়ে যাওয়া বা আসামির হাতে হ্যান্ডকাফ না থাকা ঠিক হয়নি।”
অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক টিপু সুলতান বলেন, “বোরহান উদ্দিনকে গ্রেফতার করা হয়েছিল।” তবে এখন তিনি পুলিশের হেফাজতে আছেন কিনা, জানতে চাইলে বলেন, “পরে জানাব।”
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, “আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারব। আসামি এখন পুলিশ হেফাজতে আছেন কিনা, তা এই মুহূর্তে নিশ্চিত নই।”
ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে উত্তেজনাপূর্ণ থাকলেও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au